অনলাইন ডেস্ক
৭ মার্চ ২০২৬, ৮:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হত্যার পর পোড়ানো হয় শিক্ষার্থীর মরদেহ, পিবিআইয়ের তদন্তে যা জানা গেল

জীপুরে মাদ্রাসার হাফেজী বিভাগের এক শিক্ষার্থীকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে হত্যার কারণ বেরিয়ে এসেছে। হত্যায় জড়িত ছাব্বির আহম্মেদ (১৯) নামের একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

গতকাল শুক্রবার (৬ মার্চ) বিকেলে গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, গাঁজা সেবন করতে দেখে ফেলায় ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়।

নিহত ওই শিক্ষার্থীর নাম মাহাবুব ইসলাম রনি (১৩)। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানার দৌলতপুর এলাকায় এবং সে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর পূর্বপাড়া এলাকার খুরশিদিয়া মারকাজুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার নাজেরা বিভাগে অধ্যয়নরত ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর এসআই বিশ্বজিত বিশ্বাস বলেন, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার ভবানীপুর পূর্বপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করতো মাহাবুব ইসলাম রনি। গত ২৭ ফেব্রুয়ারি রাতে রনি তারাবির নামাজ শেষে স্থানীয় মসজিদ থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়।

স্বজনেরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরদিন স্থানীয় একটি জঙ্গলের ভেতরে আগুনে পোড়া অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। নিহতের মাথা থেকে কোমর পর্যন্ত আগুনে পোড়া অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন  তিনদিন পর মিলল যুবকের লাশ

 

পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, থানা পুলিশের পাশাপাশি পিবিআই মামলাটির ছায়া তদন্ত শুরু করে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে তথ্য প্রমাণের ভিত্তিতে স্থানীয় একটি দোকানের কর্মচারী ছাব্বির আহম্মেদকে গ্রেপ্তার করে পিবিআই। গ্রেপ্তার কিশোরকে শুক্রবার আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর প্রেক্ষিতে ঘটনার হত্যার রহস্য উন্মোচন হয়েছে।

 

আবুল কালাম আজাদ আরও বলেন, এ ঘটনার রাতে আসামি ছাব্বির আহম্মেদকে ওই জঙ্গলে বসে গাঁজা সেবন করার সময় দেখে ফেলে রনি। বিষয়টি অন্যদের জানিয়ে দেওয়ার কথা বলে। ছাব্বির একাধিকবার অনুরোধ জানিয়ে নিষেধ করলেও রনি তাতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে ছাব্বির পেছন দিক থেকে রনিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ঘাড় মটকে গলা চেপে ধরে। এতে ঘটনাস্থলেই নিহত হয় রনি। পরে নিহতের মরদেহ ওই জঙ্গলের ভেতর আগুনে পুড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জিজ্ঞাসাবাদে জানায় ছাব্বির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০