অনলাইন ডেস্ক
৮ মার্চ ২০২৬, ৪:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্তে ৮৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্তে ৮৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-

যশোর জেলার শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘এসকাফ’ (ESKUF) সিরাপ উদ্ধার করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার(৭ মমার্চ) সন্ধ্যায় এক প্রেসব্রিফিং এ খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি)’র অধিনায়ক নাফিজ ইমতিয়াজ আহসান জানিয়েছেন,যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তে রুদ্রপুর বিওপি (বর্ডার আউটপোস্ট) এর একটি বিশেষ টহল দল জানতে পারে যে, ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কয়েকটি ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগগুলো তল্লাশি করে ৮৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।

আরও পড়ুন  ২০২৫ সালে সড়কে ঝরল ৭ হাজারের বেশি প্রাণ

অধিনায়ক আরো বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে ২১ বিজিবি সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। জব্দকৃত মাদকের চালানটি আইনানুগ প্রক্রিয়া শেষে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সীমান্তে বিজিবি’র এমন কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০