অনলাইন ডেস্ক
৮ মার্চ ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে রেমিট্যান্সে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘স্বাভাবিকভাবে কিছু প্রভাব তো পড়বেই। তবে সরকার রেমিট্যান্সযোদ্ধাদের জন্য নানা উদ্যোগ নিয়েছে। দ্রুতই তা দৃশ্যমান হবে। এর সুফল আপনারা অচিরেই দেখতে পাবেন।’

 

রোববার (৮ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসী আছেন, তাদের সেফ সাইডে (নিরাপদে) রাখা। তাদের লজিস্টিক সাপোর্ট দেওয়া। ওয়ার সিচুয়েশন (যুদ্ধ পরিস্থিতি) কোন দিকে যায়, সে ক্ষেত্রে তাদের দেশে আনার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। কেউ যদি ইনজুর্ড (আহত) হন, তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান মন্ত্রণালয়, সব দূতাবাস ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রতিদিন পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। প্রতিটা মুহূর্তে যোগাযোগ করা হচ্ছে। আমাদের অবস্থার পরিপ্রেক্ষিতে যতটুকু সম্ভব, আমাদের নাগরিকদের নিরাপত্তার চেষ্টা করছি।’

মন্ত্রী আরও জানান, এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে তিনজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে এবং সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

আরও পড়ুন  বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, এএসআই আহত: নাটোরে

বিদেশে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর প্রসঙ্গে তিনি বলেন, যেসব বাজার বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করার চেষ্টা চলছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে এখন তা সম্ভব হচ্ছে না। তাই বিকল্প হিসেবে পূর্বাঞ্চলের বিভিন্ন দেশে শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান ও যুদ্ধ পরিস্থিতির কারণে কাজ কিছুটা ধীরগতিতে চলছে, তবে আগামী মাস থেকে এ উদ্যোগে গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে আইনশৃঙ্খলা কমিটির সভায় সিলেটে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেন এবং এ ধরনের অপরাধীদের পক্ষে কেউ তদবির করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে ছিনতাই প্রতিরোধে পুলিশের সাদা পোশাকে টহল বাড়াতে হবে। গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। প্রত্যেক মার্কেটের সামনে সিসি ক্যামেরা নজরদারি বাড়াতে হবে। মা-বোনেরা সন্ধ্যা পরে মার্কেটের আসেন, তাই মার্কেটের ভেতরেও বিশেষত রাতে, নজরদারি বাড়াতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০