অনলাইন ডেস্ক
৮ মার্চ ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলেজছাত্রীর পথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনার রেশ না কাটতেই এবার সাগরদিঘির পাড় এলাকায় প্রায় একই কায়দায় এক কলেজছাত্রীর সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) ছড়িয়ে পড়া ওই ভিডিও ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে এ বিষয়ে পুলিশ বলছে, ওই ঘটনায় ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি। ভিডিওতেও দেখা যায়নি দুর্বৃত্তরা কোনো কিছু ছিনিয়ে নিয়েছে কি না।

সাগরদিঘির পাড়ের ছিনতাইয়ের ঘটনার ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিরিবিলি একটি সড়ক দিয়ে এক নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তার গতি রোধ করেন। তাদের একজনের হাতে ছিল ধারালো অস্ত্র, যা দিয়ে ওই নারীকে ভয় দেখানো হয়। অন্যজন তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে ধারালো অস্ত্রধারী ব্যক্তি অস্ত্রের উল্টো দিক দিয়ে ওই নারীকে কয়েকবার আঘাত করেন। একপর্যায়ে আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত এলাকা ত্যাগ করেন। তবে ভিডিওতে ওই নারীর কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে দেখা যায়নি। তাদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার শিকার সেই নারী সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সকাল সাড়ে আটটার দিকে সাগরদিঘীর পাড় থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বের হলে পথে এ ঘটনা ঘটে। তবে পরিবারের সদস্যরা এ ঘটনায় লিখিত অভিযোগ করতে চাননি।

আরও পড়ুন  গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

এ বিষয়ে সিলেটের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই নারী ও তার পরিবার কোনো কিছু ছিনতাই না হওয়ায় অভিযোগ করতে চাননি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সিলেটের হাউজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী অংশ নেন। তারা অটোরিকশায় থাকা নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০