অনলাইন ডেস্ক
৯ মার্চ ২০২৬, ৪:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র অনুরোধ করলো ইরানের নাগরিকদের

ইরানের বেসামরিক নাগরিকদের ঘরের ভেতরে অবস্থান করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির অভিযোগ, ইরানি বাহিনী জনবহুল এলাকা থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

রোববার (০৮ মার্চ) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের সামরিক বাহিনী ঘনবসতিপূর্ণ এলাকাকে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করছে, যা সাধারণ মানুষের জীবনকে গুরুতর ঝুঁকির মুখে ফেলছে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো স্থান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তা আর বেসামরিক সুরক্ষা পায় না; বরং বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার বলেন, ‘ইরানের শাসনব্যবস্থা উপসাগরীয় অংশীদারদের ওপর হামলা চালিয়ে বেসামরিক মানুষের জীবনকে উপেক্ষা করছে এবং একই সঙ্গে নিজেদের জনগণের নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলছে।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই সতর্কবার্তাটি আগে ইসরায়েল যে ধরনের সতর্কতা দিয়েছিল তার সঙ্গে মিল রয়েছে। গাজায় রকেট হামলার সময় হামাস যোদ্ধারা বেসামরিক এলাকা ব্যবহার করছে—এমন অভিযোগ তুলে একই ধরনের সতর্কতা দিয়েছিল ইসরায়েল।

Facebook Comments Box
আরও পড়ুন  ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০