অনলাইন ডেস্ক
৯ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদিতে আঘাত হানল ইরানের মিসাইল, বাংলাদেশিসহ নিহত ২জন

সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি এবং একজন ভারতীয়। রোববার (৮ মার্চ) এই হামলা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটির লাইভ আপডেটে বলা হয়, সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি এক বিবৃতিতে বলেছে, একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। তবে, ইরান এ হামলা চালিয়েছে কিনা সেটি স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে।

গালফ ইন্টারন্যাশনাল ফোরামের নির্বাহী পরিচালক ডানিয়া থাফার মনে করছেন, যুক্তরাষ্ট্রই উপসাগরীয় দেশগুলোর পরিস্থিতি আরও জটিল করছে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের হিসাব-নিকাশের দৃষ্টিভঙ্গি ভিন্ন। পশ্চিমা দেশগুলো মূলত বস্তুগত লাভ এবং জয়ের দিকে বেশি মনোযোগ দেয়, আর এই অঞ্চলে অনেক কিছু দেশগুলোর মর্যাদার ওপরও নির্ভরশীল।’

আরও পড়ুন  কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

তিনি আরও বলেন, ‘যখন ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ইরান উপসাগরীয় দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে, তখন ইরান তাদের অবস্থান আরও দৃঢ় করে বলেছিল, ‘না, আমরা আত্মসমর্পণ করিনি এবং আমরা অভিযান অব্যাহত রাখব’। এটি অন্যতম প্রধান সমস্যা।’ ডানিয়া থাফার আরও সতর্ক করেছেন, ‘অন্য আরেকটি গভীর উদ্বেগের বিষয় হলো, উপসাগরীয় দেশগুলো ভাবছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের এই যুদ্ধে জড়িয়ে ফেলতে চাইছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০