অনলাইন ডেস্ক
১০ মার্চ ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি জনগণের স্বার্থ বিবেচনা করে: জ্বালানি প্রতিমন্ত্রী

জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি। যতদিন সম্ভব, দাম না বাড়ানোর চেষ্টা করবে সরকার বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আপাতত জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা করছে না সরকার।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে, সচিবালয়ে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধে যে সংকট তা এককভাবে মোকাবেলা করা সম্ভব না। তবে বর্তমানে বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুতের সংকট নেই। গত সপ্তাহে স্বাভাবিক চাহিদার চেয়েও ২-৩ গুণ সরবরাহ করেও মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা কমেনি। এ অস্বাভাবিক চাহিদার কোনো যৌক্তিক কারণ ছিল না। উদ্বেগ-উৎকণ্ঠা, প্যানিক বায়িং কিংবা দেশপ্রেমের ঘাটতির জায়গা থেকে এটি ঘটতে পারে। এটাকে সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে একটি পাইপলাইন আছে। সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি আসার কথা। তার সিংহভাগ এসেছে। বাকিটাও ধারাবাহিকভাবে আসছে। ভারতের সাথে পাইপলাইনে প্রতি মাসে গড়ে ১৫ হাজার টন ডিজেল আসে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে আরও ডিজেল চাওয়ার অনুরোধ জানানো হবে।

রাইড শেয়ারিং-এর কথা বিবেচনা করে ২ লিটার থেকে ৫ লিটার তেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে অকটেন এবং পেট্রোলের কার্যত সংকট নেই। পেট্রোল পুরোটাই বাংলাদেশে উৎপাদন ও পরিশোধন করা হয়। অকটেনের সিংহভাগও দেশ থেকে পরিশোধিতভাবে পাওয়া যায়, কিছু অকটেন আমদানি করতে হয়। আমদানির ওপর মূলত নির্ভর করা হয় ডিজেল ও ফার্নেস অয়েলের জন্য। অথচ পেট্রোল পাম্পে লম্বা লাইন মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ির।

আরও পড়ুন  মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই উদ্বেগ-উৎকণ্ঠা থেকে এ সংকট তৈরি হয়েছে। জ্বালানির দাম বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই। কিন্তু এতদিনেও কোনো পেট্রোল পাম্পে জ্বালানি সংকট হয়নি এবং যেহেতু জ্বালানির দাম বাড়েনি সেহেতু শঙ্কা সময়ের সঙ্গে কেটে যাবে।

তিনি আরও বলেন, ১২ তারিখ জ্বালানি নিয়ে আরেকটি জাহাজ আসবে। জ্বালানি এবং বিদ্যুত নিয়ে এ মুহূর্তে কোনো সংকট নেই। রোজা এবং ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট আছে।

 

এছাড়াও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ক্রুড অয়েল মধ্যপ্রাচ্য থেকে আনা হয়। হরমুজ প্রণালীর কারণে সেখানে একটি সংকট তৈরি হয়েছে। পরিশোধিত তেল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিংগাপুর থেকে আনা হয়। বিকল্প হিসেবে এখন আফ্রিকার দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০