অনলাইন ডেস্ক
১১ মার্চ ২০২৬, ৩:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক বিমানবন্দর আইকাও অডিট উপলক্ষ্যে শাহ আমানত পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান

আসন্ন আইকাও অডিট-২০২৬ সামনে রেখে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। মঙ্গলবার (১০ মার্চ) বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে তিনি এ পরিদর্শন করেন।

এ সময় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর আসন্ন আইকাও অডিট উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, অপারেশনাল প্রস্তুতি এবং নিরাপত্তা জোরদারকরণ সংক্রান্ত বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিতভাবে ব্রিফ করেন। ব্রিফিংয়ে বিমানবন্দরের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, যাত্রীসেবা উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরা হয়।

ব্রিফিং শেষে মোস্তফা মাহমুদ সিদ্দিক বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিরক্ষা প্রাচীর, অ্যারাইভাল ও ডিপারচার এলাকা, ভিওআর (VOR) স্থাপনা এবং বিমানবন্দরের অপারেশনস ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন।

আরও পড়ুন  তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

এছাড়াও পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান যাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিমানবন্দরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানতে চান।

যাত্রীদের মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে যাত্রীসেবার মান আরও উন্নত করার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) নির্ধারিত মানদণ্ড ও সুপারিশসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মেম্বার (অপারেশনস) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, মেম্বার (সিকিউরিটি) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ বেবিচক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০