অনলাইন ডেস্ক
১১ মার্চ ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় পাট বীজের চালান জব্দ।

স্টাফ রিপোর্টার-

বেনাপোল স্থলবন্দরে ভারত হতে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ১৭ টন ওজনের পাট বীজের চালান আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার ( ৯ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরের ১৫ নং পণ্যগার হতে ঐ পাট বীজের চালানটি আটক করা হয়। বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন মিথ্যা ঘোষণায় আনা ১৭টন পাট বীজ আটকের সত্যতা নিশ্চিত করে এদিন প্রতিনিধিকে বলেন আমাদানি কারক প্রতিষ্ঠান ৪৫টন ঘাস বীজ আমদানির ঘোষণা দিয়ে পণ্য চালানে ১৭টন পাট বীজ আনে যা পরীক্ষনে প্রতীয়মান হয়। গোপন সংবাদে কাস্টমস কর্তৃপক্ষ মিথ্যা ঘোষণায় আনা পণ্য চালানটি আটক করেছে। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি আরো জানান।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা গণমাধ্যমকর্মীদের জানান,জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানা যায়, বাংলাদেশী আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজের ভারত হতে আমদানিকৃত ৪৫টন ঘাস বীজের পণ্য চালানে পাট বীজ রয়েছে এমন খবরে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে পণ্য চালানটি পরীক্ষনকালে ১৭ টন পাট বীজ পাওয়া যায়। মিথ্যা ষোষণার অপরাধে আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরো জানান। উল্লেখ্য গত ৫আগস্ট ২০২৪ ইং পরবর্তী সময়ে বেনাপোল কাস্টমস ও বন্দরের কতিপয় অসাধু কর্মকর্তা,আমদানিকারক ও তার স্থানীয় প্রতিনিধি সি এন্ড এফ এজেন্ট যোগসাজজজে বেশী লাভের আশায় বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য এনে সরকারী রাজস্ব ফাঁকি দিতে একটি শক্তিশালী চক্র সচেষ্ট রয়েছে।

আরও পড়ুন  প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সরকারের অগ্রাধিকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ,

এরই ধারবাহিকতায় পাট বীজের পণ্য চালানটি বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে প্রবেশ করেছে বলে ধারনা করছেন স্থানীয় সচেতন মহল। সরকারী রাজস্ব ফাঁকি চেষ্ঠায় জড়িতদের দৃশ্যমান শাস্তির দাবি তুলেছেন তারা। পাট বীজের চালান আটকের ঘটনায় বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দার ভূমিকা ও কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠেছে জনমনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০