অনলাইন ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা সৎ কাজ দিয়ে ইবাদত করে বেহেশতে যাব ‘বিএনপি বেহেশতের টিকিট বিক্রি করে না,

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ ধার্মিক, এদেশের মানুষ ধর্মকে নিয়ে ব্যবসা পছন্দ করে না। ধর্মকে বিক্রি করে কিছু করা সম্ভব নয়, ধর্ম মানুষের অন্তরের বিষয়।

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাবলার হাট এলাকায় নদী-নালা, খাল-জলধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় স্থানীয় হেনা নদীর পুনঃখনন  কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা অন্যান্য নেতার মত বেহেস্তের টিকিট বিক্রি করি না, আমরা আমাদের কাজ দিয়ে এবাদত করে বেহেশতে যাব।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের পূর্বে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা সবকিছুই পূরণ করা হবে। সরকার গঠনের পর আমরা ধারাবাহিকভাবে সেই প্রতিশ্রুতি পূরণ করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। একটি দল সবার আগে মা-বোনদের বেহেস্তের টিকিট দিবে বলে ভুলিয়ে রাখতে চায়। নামাজ রোজা এবাদত ও সৎ  কাজ ছাড়া কোনভাবেই বেহেস্তে যাওয়া সম্ভব নয়। এজন্য আমাদের সকলকে সৎ কাজ করতে হবে সৎভাবে জীবন যাপন করতে হবে।’

আরও পড়ুন  আমতলীতে বিবাহ বিচ্ছেদ হওয়া স্বামীকে ডেকে এনে মারধর , ছিনতাই ও মারধরের ঘটনা ফাঁস,গ্রেফতার ৩

তিনি বলেন, ‘কোন ভাবেই মবকে প্রশ্রয় দেয়া হবে না, মবকে কঠোর হস্তে দমন করা হবে। বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘শৃঙ্খলা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারবে না, তাই আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে। যুদ্ধের কারণে এখন বড়শঙ্কট দেখা দিয়েছে তেলের। সমস্যা থাকলে তার সমাধান আছে,  কিন্তু কোনভাবে মাফ সৃষ্টি করা যাবে না। গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোন কাজ করা যাবে না। এই সরকার শুধুমাত্র কয়েক দিন হলো ক্ষমতার গ্রহণ করেছে, আমাদের কাজ করার সুযোগ দিতে হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীরা। শালিকষা হতে সিন্দুরনা মৌজা পর্যন্ত ৫দশমিক ৮ কিলোমিটার খাল খনন করতে খরচ হবে ১ কোটি ১৪ লাখ টাকা।  প্রকল্প কাজ শেষ হবে ২৫ শে জুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০