অনলাইন ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ৫:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে প্রথম ‘পরোক্ষ মৃত্যু’ কার্যকর আদালতের রায়ের পর

ভারতে প্রথমবারের মতো আদালতের অনুমতিতে ‘পরোক্ষ মৃত্যু’ (প্যাসিভ ইউথেনেশিয়া) কার্যকর হয়েছে। এতে দীর্ঘ ১৩ বছর কোমায় থাকা হরিশ রানা নামের ৩১ বছর বয়সী যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইফ সাপোর্ট খুলে ফেলার পর তাকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল।

এর আগে, হরিশের মা-বাবা সুপ্রিম কোর্টে আবেদন করলে ১১ মার্চ আদালত তাকে ‘মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার’ দেন। মৃত্যু কার্যকরের জন্য ১৪ মার্চ হরিশ রানাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন পর ধাপে ধাপে লাইফ সাপোর্ট সরানোর প্রক্রিয়া শুরু হয়। ১১ দিনের মাথায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, মৃত্যুর পর কর্নিয়া, হার্ট ভালভসহ শরীরের গুরুত্বপূর্ণ বিভিন্ন টিস্যু ও অঙ্গ দান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন হরিশের পরিবার।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র প্রস্তাব পাঠিয়েছে ইরানকে ১৫ দফা যুদ্ধবিরতি

২০১৩ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে একটি ছাত্রাবাসের চারতলা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রানা। দুর্ঘটনার পর থেকেই তিনি কোমায় ছিলেন। বিছানায় শয্যাশায়ী অবস্থায় তাকে ট্রাকোস্টমি ও গ্যাস্ট্রোজেজুনোস্টমি টিউবের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস এবং খাদ্য দেওয়া হতো। বহু বছর ধরে সুস্থতার আশা ক্ষীণ হয়ে আসার পর তার মা-বাবা মর্যাদাপূর্ণ মৃত্যুর আকুতি নিয়ে আদালতের দ্বারস্থ হন।

উল্লেখ্য, ২০১১ সালে অরুণা শানবাগ মামলায় ভারতে ‘পরোক্ষ মৃত্যু’ বৈধতা পেলেও তা কার্যকর হয়নি। ফলে হরিশ রানার ক্ষেত্রেই প্রথমবারের মতো এই প্রক্রিয়া বাস্তবায়ন করা হলো।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক গণমাধ্যম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০