অনলাইন ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ খুলছে

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় ছুটি শেষে আজ খুলছে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রায় ৪০ দিনের এই ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে গত বৃহস্পতিবার (২৭ মার্চ)। তবে এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে ২৯ মার্চ, রোববার থেকে।

মূলত, সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয় এবং ২৬ মার্চ পর্যন্ত এ ছুটি নির্ধারিত ছিল।

এদিকে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোয় ঈদের ছুটি কার্যকর করা হয়।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সরকারদলীয় এমপিদের

ছুটি শেষে আগামী রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাস ও একাডেমিক কার্যক্রম আবার শুরু হবে।

প্রসঙ্গত, পবিত্র রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিখন ঘাটতি পূরণে ছুটি শেষে ক্লাস শুরুর পর পরবর্তী ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে। অর্থাৎ আগামী ৪ এপ্রিল, শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলবে ক্লাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০