অনলাইন ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নো কিংস’ বিক্ষোভ যুক্তরাষ্ট্রজুড়ে চলছে ‘

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ শিরোনামে অভিবাসন নীতি সংস্কারের দাবিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে, যেখানে কঠোর অভিবাসন অভিযান হওয়া মিনেসোটা অঙ্গরাজ্যকে ঘিরেই মূল আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর এক মাস পর এই প্রথম এমন কর্মসূচি পালিত হচ্ছে। খবর আল জাজিরার।

শনিবার (২৮ মার্চ) আয়োজিত এ বিক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তৃতীয় দফার দেশব্যাপী ‘নো কিংস’ আন্দোলন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫০টি অঙ্গরাজ্য জুড়ে ৩ হাজার ৩০০টির বেশি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসিসহ বড় শহরগুলোতে বড় সমাবেশের পাশাপাশি রোম, প্যারিস ও বার্লিনেও চলছে সমান্তরাল কর্মসূচি। তবে আয়োজকরা বড় শহরের বাইরে রক্ষণশীল এলাকাগুলোতে বেশি মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েছেন। তাদের ধারণা, মোট অংশগ্রহণকারীর প্রায় দুই-তৃতীয়াংশ শহরের বাইরে বিক্ষোভে অংশ নেবেন।

মূল সমাবেশটি মিনেসোটার মিনিয়াপোলিস-সেন্ট পল এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ডিসেম্বরে মিনেসোটায় ‘অপারেশন মেট্রো সার্জ’ নামে কঠোর অভিবাসন অভিযান চালানোর পর থেকেই এই অঞ্চল আলোচনায় আসে। ওই অভিযানে তিন হাজারের বেশি ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয় এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠে।

আরও পড়ুন  পাল্টা হামলার হুমকি ইরানের বিদ্যুৎকেন্দ্রতে হামলা হলে জ্বালানি স্থাপনায়

এ বছর জানুয়ারিতে অভিযানের সময় দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ তৈরি হয় এবং সংস্কারের দাবি ওঠে। শনিবারের বিক্ষোভে তাদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালনের কথা রয়েছে।

সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্সের। এছাড়া সংগীত পরিবেশন করবেন ব্রুস স্প্রিংস্টিন ও জোয়ান বায়েজ।

এদিকে, ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা লিংকন মেমোরিয়াল ও ওয়াশিংটন মনুমেন্টের আশপাশে জড়ো হয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এর আগে জুন ও অক্টোবরেও ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ অংশ নেয়। নভেম্বরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে এই আন্দোলন রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০