অনলাইন ডেস্ক
৩১ অগাস্ট ২০২৫, ৪:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি, তারা রাজনীতি করার অধিকার রাখেন না

রিপোর্টার নরসিংদী জেলা প্রতিনিধি

জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি, তারা রাজনীতি করার অধিকার রাখেন না

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘বিএনপির আশ্রয়ে থেকে জামায়াত আজ বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।’ শনিবার (৩০) আগস্ট সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাধবদী বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “তাদেরকে মার্কা কে দিছে, আমাদের মার্কা নিয়েই তো এমপি হয়েছে, হয় নাই ২০০১ এ? মার্কা কি ধানের শীষ ছিল না, তারপরে কী বলছে ওরা? স্লোগান কী দিছে ‘দুই সাপের এক বিষ, নৌকা আর ধানের শীষ’। বেঈমান, বিশ্বাসঘাতক, মোনাফেক জামায়াত। কীভাবে বলে তারা এ কথা, তারা মন্ত্রী হয়েছে ধানের শীষ নিয়া, মন্ত্রিত্ব কে দিছে, বিএনপি দিছে না?”

খায়রুল কবির আরও বলেন, ‘ধানের শীষ যদি বিষ হতো, ধানের শীষ নিয়ে ইলেকশন করলি কেন? দাড়িপাল্লা নিয়ে নিয়ে করলো না কেন? আপনারা প্রশ্ন করবেন, তোমাদের মার্কা নিয়া জিততে পারলে না কেন?’

আরও পড়ুন  বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

তিনি বলেন, ‘জামায়াত বলছে যদি কোনো কারণে জামায়াত হেরে যায়, ইসলাম হেরে যাবে, কুরআন হেরে যাবে। জামায়াত কি সুল এজেন্সি (একমাত্র সংস্থা) নিয়েছে, বেহেশতের টিকিট বিক্রি করার জন্য কি সুল এজেন্সি দেওয়া হয়েছে? তারাও একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করেছে, গণহ*ত্যা করেছে এবং তারা স্বাধীনতার বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধী শক্তি, তারা বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না।’

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘তারা জাতীয় স্মৃতিসৌধে, জাতীয় সঙ্গীত গেয়েছে কোনোদিন? জাতীয় পতাকা উঠায় না, শহীদ মিনারে গেছে না। তারা স্বাধীনতকে এখনো মেনে নিতে পারে নাই। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের কারণে তারা জাতির কাছে এখনো ক্ষমা চায় নাই। যারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।’

এসময় মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জাকারিয়ার সঞ্চালনায় মাধবদী পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০