অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা’

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করলে সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জুলাই ঐক্যর সংগঠক ইসরাফিল ফরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়ার হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী ও ভারতের বিশ্বস্ত সঙ্গী জাতীয় পার্টিসহ গণহত্যা এবং আওয়ামী দুঃশাসনের সহযোগী ১৪ দলকে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে নিষিদ্ধ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা অন্তত ৮০টি সংগঠন, শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার করে এই সিদ্ধান্ত নিয়েছে জুলাই ঐক্য।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে যদি দেশের প্রথম স্বৈরশাসকের দল জাতীয় পার্টি একই সঙ্গে ১৪ দলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জুলাই ঐক্য। একই সঙ্গে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গণহত্যাকারী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ২ দিন পর গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যন্টিনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সহযোগী ১৪ দলকে নিষিদ্ধের দাবি করে জুলাই ঐক্য। গত তিন মাসে আমরা লক্ষ করেছি, জাতীয় পার্টিসহ ১৪ দলের নেতাকর্মীরা নানাভাবে দেশে বিশৃঙ্খলা তৈরিতে লিপ্ত। সম্প্রতি গণমাধ্যমের প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায় জাতীয় পার্টি ঢাকা, রংপুরসহ দেশের বিভিন্ন জায়াগায় থাকা জাতীয় পার্টির অফিসগুলোতে দেশি অস্ত্রের মজুত করে রেখেছে।

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার এবং জুলাই যোদ্ধারা মনে করে দেশের সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার-অনাচার, গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায় জাতীয় পার্টিসহ ১৪ দল কোনোভাবেই এড়াতে পারে না। জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্রের মূলধারাকে ধ্বংস করার পাশাপাশি বারবার নির্বাচনকে প্রহসনে পরিণত করার ইতিহাসে জড়িত থেকেছে।

জুলাই ঐক্য মনে করে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার্থে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য এ ধরনের রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া জনস্বার্থবিরোধী।

আরও পড়ুন  নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকে যেসব কথা হলো ধর্ম উপদেষ্টার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপনে বলা হয়েছিল; ‘বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।’

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দুই হাজার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। পুলিশের সামনে জনবহুল এলাকায় আওয়ামী লীগ এবং তার সহযোগীরা অস্ত্র হাতে প্রকাশ্যে মিছিল এবং হাতবোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। জাতীয় পার্টি জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালানোর পাশাপাশি নানা ধরনের হুমকি দিচ্ছে। এ সব কিছুই ঘটছে সরকারের দুর্বলতার কারণে।

জুলাই ঐক্য মনে করে, জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের সহযোগী ১৪ দলকে অবিলম্বে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ এবং বিচারের মুখামুখি না করে তাহলে তা হবে জুলাই স্পিরিটের সঙ্গে সরাসরি গাদ্দারির শামিল।

সরকার যদি গণহত্যাকারী দল আওয়ামী লীগ এবং তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গড়িমসি করে। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পার্টি এবং তার সহযোগীদের নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের তালিকা থেকে নাম বাতিল না করে তাহলে আইনানুগ ব্যবস্থা এবং রাজপথে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করবে জুলাই ঐক্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত চিলি, ১৮ জনের প্রাণহানি

চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ২, নিখোঁজ ৫

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত বেড়ে ৬

মুন্সীগঞ্জ জেলা প্রচার দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মাদারীপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত একজনের মৃত্যু, ফের উত্তপ্ত এলাকা

ইউএনওকে শাসানো সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ছিটকে গেলেন বাংলাদেশের সহঅধিনায়ক

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি: ইসি মাছউদ

১০

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরাইল

১১

বৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি: এমিলিয়া ক্লার্ক

১২

ইসলামী আন্দোলনের জন্য রাখা ৪৭ আসনের সিদ্ধান্ত কবে, জানালেন এহসানুল মাহবুব

১৩

মালয়েশিয়ায় ‘ইকবাল’ সিন্ডিকেটে হানা, ১২ বাংলাদেশি আটক

১৪

নড়াইলে বিদেশি পিস্তল-গুলিসহ প্রবাসী যুবক গ্রেফতার

১৫

পাকিস্তানি কিংবদন্তি ওয়াকারের কাছ থেকে যে পরামর্শ পেয়েছেন রানা

১৬

মালয়েশিয়ায় ‘ইকবাল’ সিন্ডিকেটে হানা, ১২ বাংলাদেশি আটক

১৭

নারীদের ঘরে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না: মির্জা আব্বাস

১৮

নানক-তাপসসহ পলাতক ২৪ আসামিকে ২৯ জানুয়ারি ট্রাইব্যুনালে উপস্থাপনের নির্দেশ

১৯

চট্টগ্রামে হত্যা মামলায় কিশোর গ্যাং ফাইতন গ্রুপের সদস্য গ্রেপ্তার

২০