অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিবের দেশে ফেরা নিয়ে তামিম যা বললেন

দেশের ক্রিকেটে দুই মহাতারকা—তামিম ইকবাল ও সাকিব আল হাসান। একসময় ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, এখন দুজনই দুই ভিন্ন মেরুতে। রাজনৈতিক টানাপোড়েন, ব্যক্তিগত অবস্থান আর আইনি জটিলতায় সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে। অন্যদিকে বিসিবির আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়তে যাচ্ছেন তামিম।

সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে সম্প্রতি ডেইলি ক্রিকেটের এক পডকাস্টে খোলাখুলি মত দিয়েছেন তামিম ইকবাল। তার ভাষায়, ‘সে বাংলাদেশের ক্রিকেটার। যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা যদি তাকে যোগ্য মনে করেন, অবশ্যই জাতীয় দলে ফিরতে পারবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনা বা মামলা থেকে মুক্ত করা আমার হাতে নেই। এখানে আইনি বিষয় জড়িত।’

উল্লেখ্য, পতিত আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন সাকিব। জুলাই গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে। সেই প্রেক্ষাপটে তামিম আরও স্পষ্ট করে বলেন, ‘দেশের পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে নয়। সাকিব যদি মামলার মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেয়, তখনই সুযোগ আসবে। সে আমেরিকান বা পর্তুগিজ নয়, সে বাংলাদেশের ক্রিকেটার।’

সবশেষে তামিম পরিষ্কারভাবে জানান, জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে আগে দেশে ফিরতে হবে, ‘কোর্টে মামলা চালানো বা মামলা উঠিয়ে নেওয়া বিসিবির বিষয় নয়। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই সত্যি কথা। সিদ্ধান্তটা তার নিজের।’

এভাবে সাকিবকে নিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন তামিম। এখন প্রশ্ন একটাই—নিজ দেশের মাটিতে আইনি লড়াইয়ের মুখোমুখি হয়ে কি আবারও বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে পারবেন সাকিব? নাকি দেশের বাইরে থেকেই ক্যারিয়ারের শেষ দেখবেন?

Facebook Comments Box
আরও পড়ুন  গণতন্ত্রের পথে দেশ কীভাবে হাঁটবে, তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর : সিইসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০