অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোয়াবের সভাপতি হলেন মিঠুন বিপুল ভোটে

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে বড় ব্যবধানেই জয় পেয়েছেন তিনি।

দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সভাপতি পদের জন্য ছিলেন দুই প্রার্থী—মোহাম্মদ মিঠুন ও সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ। ভোটে মিঠুন পান ১৫৪ ভোট, আর সেলিম শাহেদ পান মাত্র ৩৪ ভোট। অর্থাৎ ১২০ ভোটের ব্যবধানে নতুন সভাপতি নির্বাচিত হন মিঠুন।

সভাপতি ছাড়া কার্যনির্বাহী কমিটির বাকি আটটি পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন না কেউ। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

কোয়াবের এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। সক্রিয় ক্রিকেটারদের বড় উপস্থিতি এবারের কমিটিকে আলাদা গুরুত্ব দিচ্ছে। শান্ত, মিরাজ, আকবর, শুভ, শুক্কুর ও ইমরুল এখনো নিয়মিত খেলছেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে। তাদের সঙ্গে আছেন অভিজ্ঞ সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ও নারী ক্রিকেটের অন্যতম মুখ রুমানা আহমেদ।

আরও পড়ুন  নির্বাচনে দায়িত্ব পালনে দেশজুড়ে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু হচ্ছে আজ

ভোটের ফল স্পষ্ট করেছে, ক্রিকেটারদের আস্থার বড় অংশ এখন মিঠুনের দিকে। জাতীয় দলের হয়ে নিয়মিত না হলেও, ঘরোয়া ক্রিকেটে লম্বা অভিজ্ঞতা আর সতীর্থদের আস্থা তাকে এনে দিলো এই নেতৃত্ব।

এখন দেখার বিষয়, মাঠের বাইরেও নেতৃত্বের মঞ্চে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন মিঠুন। ক্রিকেটারদের স্বার্থরক্ষার দায়িত্ব নিয়ে শুরু হলো তার নতুন অধ্যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা রাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ, এটাকে দুর্বলতা মনে করবেন না

রোববার জামায়াত আমির ও এনসিপির আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

যুব সম্প্রদায়ের কথা শুনব, সবাইকে গুরুত্ব দেব : তারেক রহমান

চাঁদপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি হারুনুর রশিদের

পরাজিত প্রার্থীর বাসায় গেলেন বিজয়ী, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ

কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিস নবনির্বাচিত নুরুল হক নুরের

ধানুশকে ২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

পাকিস্তানে মসজিদে হামলায় জাতিসংঘের নিন্দা

হাসনাতের আসনে ভোট বাতিল ও পুনঃভোট চাইলেন ট্রাক প্রতীকের জসিম

জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১০

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ, দুই ঘণ্টা যানজট

১১

ভালোবাসা দিবসে ওটিটি, ইউটিউব, টেলিভিশনে বর্ণিল আয়োজন

১২

দীর্ঘ ২৯ বছর পর হারানো আসন পুনরুদ্ধার জামায়াতের

১৩

সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি শামা ওবায়েদের

১৪

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

১৫

মাঝ আকাশে ইঞ্জিনে বিস্ফোরণ, প্রাণে বাঁচলেন যাত্রীরা

১৬

বালুর নিচে পুঁতে রাখা হয় যুবকের মরদেহ

১৭

ফরিদপুরে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর

১৮

বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ২০

১৯

এই বিজয় কোনো একক দলের নয়, এ বিজয় দেশের জনগণের আজ থেকে আমরা স্বাধীন।

২০