অনলাইন ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ভাঙ্গা-ফরিদপুর ও ভাঙ্গা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি নামক স্থানে মহাসড়ক অবরোধ করেন। অন্যদিকে হামিরদী ইউনিয়নসহ আরও তিন-চারটি ইউনিয়নের লোকজন ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে ব্যারিকেড দেন।

এতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন (আলগি ও হামিরদী) কেটে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা সালথা) সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। বিষয়টি ছড়িয়ে পড়লে ভাঙ্গা উপজেলার সর্বসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সকাল থেকেই দুই ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ তারা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন।

ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

স্থানীয়দের দাবি, স্বাধীন হওয়ার পর থেকে দুটি ইউনিয়নে ভাঙ্গা উপজেলার সঙ্গে সংলগ্ন, তাদের জীবন থাকতে নগরকান্দার মধ্যে তারা অন্তর্ভুক্ত হতে দেবেন না। তাদের দাবি ভাঙ্গার সঙ্গে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরে যাবেন না। প্রয়োজন হলে রাস্তায় তাদের জীবন যাবে তবু তারা ১ ইঞ্চি মাটিও নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত হবে না।

এদিকে বিক্ষুব্ধ জনতার কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনিও হুঁশিয়ারি দিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন  রোড টু ২৬: ব্রাজিলের প্রতিপক্ষ কারা, কবে কখন ম্যাচ

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। আমরা বুঝিয়েও অবরোধকারীদের উঠাতে পারছি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০