অনলাইন ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কড়া বার্তা ইরানের ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তাদের ন্যায্য প্রতিরোধ সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবে তেহরান। যতদিন না পর্যন্ত ফিলিস্তিনিদের অধিকার সম্পূর্ণভাবে ফিরিয়ে দেওয়া হয়, ততদিন পর্যন্ত এ সমর্থন অভ্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কাতারের দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরোর নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। একই দিনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও তার বৈঠক হয়। আলোচনায় ইরান-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ইসরায়েলি আগ্রাসনসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু উঠে আসে।

আরাঘচি বলেন, গাজা ও পশ্চিম তীরে চলমান সহিংসতা, বিশেষ করে গাজার মানুষের ওপর ক্ষুধা চাপিয়ে দেওয়া এবং খাবারের লাইনে থাকা নারী-শিশুদের হত্যা, আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি ইসরায়েলের গণহত্যা বন্ধে আঞ্চলিক দেশগুলোর সমন্বিত পদক্ষেপ এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

আরও পড়ুন  এবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেসব বিক্ষোভ হচ্ছে, তা প্রমাণ করে যে অধিকৃত ফিলিস্তিনে চলমান সংকট নিয়ে বৈশ্বিক জনমত ক্রমেই জোরালো হচ্ছে।

আব্বাস আরাঘচি ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা গাজায় চলমান গণহত্যা বন্ধে ঐক্যবদ্ধ হয়, মানবিক সহায়তা নিশ্চিত করে এবং ইসরায়েলি নেতাদের জবাবদিহির আওতায় আনে।

এই বৈঠকে হামাস নেতা খালিল আল-হাইয়া ইরানের সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, “ইসরায়েলের অপরাধ ফিলিস্তিনিদের প্রতিরোধের দৃঢ়তা কখনোই দুর্বল করতে পারবে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০