অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ ওয়াশিংটনে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোতায়েনকৃত ন্যাশনাল গার্ড সৈন্যদের টহল বন্ধ করতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। শনিবার (৬ সেপ্টেম্বর) এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর রয়টার্স

ডেমোক্রেটিক নেতৃত্বাধীন শহরেগুলোতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯৭৯ সালের ভিয়েতনাম যুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘অ্যাপোক্যালিপস নাউ’ এর একটি প্যারোডি ছবি শেয়ার করে শিকাগো থেকে অভিবাসীদের বহিষ্কারের হুমকি দিয়েছেন।

বিচার বিভাগের তথ্যে বলা হয়েছে, ২০২৪ সালে ওয়াশিংটনে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম অপরাধের ঘটনা ঘটেছে। কারণ এটি মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন একটি স্বশাসিত ফেডারেল জেলা।

ন্যাশনাল গার্ড একটি মিলিশিয়া বাহিনী হিসেবে কাজ করে এবং তারা যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের গভর্নরদের অধীনে পরিচালিত হয়ে আসছে। এ ছাড়া যখন তাদের যে ফেডারেল কর্তৃপক্ষের অধীনে রাখা হয়, তখন তারা সেই কর্তৃপক্ষের অধীনেই কাজ করে। তবে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল গার্ড সরাসরি প্রেসিডেন্টের অধীনে থাকে।

ট্রাম্পের বক্তব্যের পর ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জে.বি. প্রিটজকার সাংবাদিকদের মাধ্যমে জানতে পারেন যে, ‘প্রশাসন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এজেন্ট ও সামরিক যানবাহন জড়ো করেছে এবং আরও আইসিই এজেন্ট আসার পথে রয়েছে।’

আরও পড়ুন  আফগানিস্তানর সাথে সংঘর্ষে কত সেনা নিহত জানাল পাকিস্তান

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, তারা ওয়াশিংটন ডিসিতে যা করতে চাচ্ছেন তা একনায়কতন্ত্র। এ কাজে তারা সফল হলে অন্যান্য শহরে এটি বাস্তবায়ন করবে। তাই এখনই আমাদের এটি বন্ধ করা উচিত।

ছয়টি রিপাবলিকান-নেতৃত্বাধীন অঙ্গরাজ্যের সেনা মোট ২ হাজার সেনা ওয়াশিংটনজুড়ে টহল দিচ্ছে। তাদের মিশন কখন শেষ হবে তা স্পষ্ট নয়, যদিও এই সপ্তাহে সেনাবাহিনী ওয়াশিংটন ডিসিতে ৩০ নভেম্বর পর্যন্ত ন্যাশনাল গার্ডের দায়িত্ব বাড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০