অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজার ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে

গাজায় ইসরায়েলের টানা ৭০০ দিনের হামলায় প্রায় পুরো ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, অবকাঠামোর ৯০ শতাংশই ধ্বংস হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৮০০ কোটি ডলারেরও বেশি। খবর মিডল ইস্ট মনিটর।

বিবৃতিতে বলা হয়, এ হামলা শুধু ধ্বংসযজ্ঞ নয়, বরং পদ্ধতিগত গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি নীতির প্রতিফলন। এ পর্যন্ত ৭৩ হাজার ৭০০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। নিহতদের মধ্যে আছেন ২০ হাজার শিশু ও ১২ হাজার ৫০০ নারী। প্রায় ২ হাজার ৭০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন ১ হাজার ৬৭০ স্বাস্থ্যকর্মী, ২৪৮ সাংবাদিক, ১৩৯ সিভিল ডিফেন্স সদস্য ও ১৭৩ পৌর কর্মী। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষ। অনেকেই অঙ্গচ্ছেদ, পক্ষাঘাত বা দৃষ্টিশক্তি হারিয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

হামলায় ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ এবং ১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। হাজার হাজার সরকারি ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজা সরকারের দাবি, ইসরায়েল শুধু ঘরবাড়ি ধ্বংস করেই থেমে নেই, বরং গাজা সিটির বাসিন্দা ও উত্তরাঞ্চলের মানুষদের ঘরে ফিরতে দিচ্ছে না। একই সঙ্গে খাদ্য অবরোধের মাধ্যমে ‘ক্ষুধাকে যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। শত শত হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ফলে ২৪ লাখ মানুষ, এর মধ্যে ১০ লাখ শিশু, দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

গণমাধ্যম দপ্তর ইসরায়েলের সহযোগী দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে এ ধ্বংসযজ্ঞের জন্য দায়ী করেছে। তারা আরব ও ইসলামি দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে হামলা বন্ধ করা, অবরোধ প্রত্যাহার করা, বাস্তুচ্যুত পরিবারগুলোকে ঘরে ফেরানো এবং ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন  মোদির কাছ থেকে শিক্ষা নিতে পারেন নেতানিয়াহু

এদিকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) গাজায় ‘গণহত্যামূলক যুদ্ধের’ ৭০০তম দিনে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। সমগ্র অঞ্চল এখন দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে আছে।

উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে দেশটি বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যা মামলার মুখোমুখি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০