অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁচা পেঁয়াজ-রসুন খাওয়া কি হারাম, যা বলছে হাদিস

বনি ইসরাঈলরা জান্নাতি খাবার ‘মান্না-সালওয়ার’ পরিবর্তে যেসব খাবার চেয়েছিল, তার একটি ছিল পেঁয়াজ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যখন তোমরা বলেছিলে, হে মুসা! আমরা এ ধরনের খাদ্যে কখনো ধৈর্য ধারণ করব না। সুতরাং তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য প্রার্থনা করো। তিনি যেন ভূমিজাত দ্রব্য শাকসবজি, কাঁকুড়, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন।’

‘মুসা বললেন, তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করতে চাও? তবে কোনো নগরে অবতরণ করো। তোমরা যা চাও, নিশ্চয়ই তা সেখানে আছে। তারা লাঞ্ছনা ও দারিদ্র্যগ্রস্ত হলো এবং তারা আল্লাহর ক্রোধের পাত্র হলো। এটি এ জন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্যই তাদের এই পরিণতি হয়েছিল।’ (সুরা বাকারা : ৬১)

ওই আয়াতে অন্যান্য খাবারের সঙ্গে পেঁয়াজকে নিকৃষ্টতর বলার অর্থ হলো, জান্নাতের মান্না-সালওয়ার তুলনায় দুনিয়ার এসব খাবার একেবারেই নিকৃষ্ট। এই প্রেক্ষাপটে আমাদের আশপাশে অনেককেই বলতে শোনা যায় যে, ‘কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম।’ আবার অনেকে দাবি করেন, ‘কাঁচা রসুন খেলে গুরুতর পাপ হয়।’

চলুন জেনে নিই, কাঁচা পেঁয়াজ-রসুন খাওয়া হারাম কি না

হজরত কুররা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) এ দুটি গাছ (পেঁয়াজ ও রসুন) সম্পর্কে বলেছেন, ‘যে ব্যক্তি এ দুটি জিনিস খাবে, সে যেন আমাদের মসজিদে না আসে। যদি কোনো কারণবশত তোমাদের তা খেতে হয়, তবে তোমরা তা রান্না করে দুর্গন্ধ দূর করে খাবে।’ (আবু দাউদ: ৩৭৮৪)

খিয়ার ইবনে সালামা (রা.) থেকে বর্ণিত, একদিন আয়েশাকে (রা.) তিনি পেঁয়াজ সম্পর্কে জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি বলেন, ‘রাসুল (সা.) সর্বশেষ যে খাদ্য গ্রহণ করেন, তাতে পেঁয়াজমিশ্রিত ছিল।’ অর্থাৎ রান্না করা পেঁয়াজ। (আবু দাউদ : ৩৭৮৬)

আরও পড়ুন  কিয়ামতের আগে ফোরাত নদীতে যে আলামত প্রকাশ পাবে

হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসুল (সা.)-এর সামনে রসুন ও পেঁয়াজ সম্পর্কে আলোচনা হয়। সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, এ দুটির মধ্যে রসুনের ঝাঁজ বেশি, আপনি কি একে হারাম মনে করেন?’ তখন তিনি বললেন, ‘তোমরা তা খাবে, কিন্তু যে ব্যক্তি তা খাবে, এর দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন মসজিদে না আসে।’ (আবু দাউদ : ৩৭৮০)

অন্য এক হাদিসে এসেছে, মুগিরা ইবনে শুবা (রা.) বলেন, একদিন আমি রসুন খাওয়ার পর মসজিদে যাই, যেখানে রাসুল (সা.) সালাত আদায় করতেন। এ সময় এক রাকাত নামাজ চলে যায়। যখনই আমি মসজিদে প্রবেশ করি, তখন রাসুল (সা.) রসুনের গন্ধ পান। তিনি নামাজ শেষে বললেন, ‘যে ব্যক্তি এ গাছ (পেঁয়াজ-রসুন) খাবে, সে যেন ততক্ষণ আমাদের কাছে না আসে, যতক্ষণ দুর্গন্ধ দূর হয়ে না যায়।’ (আবু দাউদ : ৩৭৮৩)

যা বলছেন ফুক্বাহায়ে কেরাম

উল্লিখিত হাদিসের আলোকে ফুক্বাহায়ে কেরাম বলছেন, কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে। প্রয়োজন শুধু খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধটা দূর করা। ‘দুর্গন্ধ’তো দূর করারই বিষয়, তা আমার মুখে থাকবে কেন? সুতরাং কাঁচা পেঁয়াজ খেলে ভালো করে মুখ পরিষ্কার করব, দুর্গন্ধ দূর করব, যাতে অন্যের কষ্ট না হয়। (আল কাউসার)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১০

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১৪

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৬

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৯

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

২০