অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় থেকেও বেশি তেল সৌদি-ইরানের তারপরও লাভে নেই

ভেনেজুয়েলা বিশ্বে সবচেয়ে বেশি তেলের ভাণ্ডার নিয়ে বসে আছে। ২০২৩ সালের হিসাবে দেশটিতে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে। এ পরিমাণ যুক্তরাষ্ট্রের তুলনায় পাঁচ গুণ বেশি। এমনকি সৌদি আরব, ইরান ও কানাডার থেকেও এগিয়ে। কিন্তু এত বিপুল সম্পদ থাকার পরও দেশটি তেল রপ্তানি থেকে প্রত্যাশিত আয় করতে পারছে না।

এর মূল সমস্যা লুকিয়ে আছে তেলের প্রকৃতিতে। ভেনেজুয়েলার প্রধান তেলক্ষেত্র অবস্থিত ওরিনোকো বেল্টে। এখানকার তেল অতিরিক্ত ভারী, ঘন ও সালফারসমৃদ্ধ। ফলে এটি উত্তোলন করা ব্যয়বহুল এবং জটিল প্রযুক্তি ছাড়া সম্ভব নয়। বাজারেও এ ধরনের তেল হালকা ক্রুডের তুলনায় ছাড়ে বিক্রি করতে হয়।

২০২৩ সালে ভেনেজুয়েলার তেল রপ্তানি আয় দাঁড়ায় মাত্র ৪ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। তুলনায় সৌদি আরব পেয়েছে ১৮১ বিলিয়ন, যুক্তরাষ্ট্র ১২৫ বিলিয়ন এবং রাশিয়া ১২২ বিলিয়ন ডলার। একসময় ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সরবরাহকারী ছিল। কিন্তু ১৯৯৮ সালে হুগো শাভেজ ক্ষমতায় আসার পর জাতীয়করণ, রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় কোম্পানি পিডিভিএসএতে অব্যবস্থাপনা উৎপাদনকে নিচে নামিয়ে আনে।

নিকোলাস মাদুরো ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও খারাপ হয়। ২০১৭ ও ২০১৯ সালে ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি কার্যত বন্ধ হয়ে যায়। পরবর্তীতে চীন, ভারত ও কিউবা ভেনেজুয়েলার প্রধান ক্রেতায় পরিণত হয়। তবে ২০২২ সালে সীমিতভাবে মার্কিন কোম্পানি শেভরনকে কাজের অনুমতি দেওয়া হলেও সেই আয় সরাসরি ভেনেজুয়েলা সরকারের হাতে পৌঁছায় না।

২০২৫ সালে ট্রাম্প ফের ক্ষমতায় ফিরে ভেনেজুয়েলার তেল আমদানিকারক দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক বসান। এতে ভারত পিছু হটে গেলেও চীন এখনও তেল কিনছে। এর মধ্যেই চলতি বছরের সেপ্টেম্বরে ভেনেজুয়েলার দৈনিক তেল রপ্তানি ৯ লাখ ব্যারেল ছাড়িয়েছে, যা নয় মাসের মধ্যে সর্বোচ্চ। তবে আগের স্বাভাবিক উৎপাদনের তুলনায় এটি অনেক কম।

আরও পড়ুন  আজকের মুদ্রার রেট: ৯ সেপ্টেম্বর ২০২৫

মূলত, বিশাল ভাণ্ডার থাকা সত্ত্বেও কঠিন উত্তোলন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবকাঠামোর দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা—সব মিলিয়ে ভেনেজুয়েলা তেল খাত থেকে প্রত্যাশিত রাজস্ব তুলতে পারছে না। ফলে তেলসমৃদ্ধ দেশ হয়েও অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে হিমশিম খাচ্ছে দেশটি। তথ্যসূত্র : আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১০

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১১

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১২

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৩

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৪

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

১৫

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

১৬

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

১৯

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

২০