অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসংকেত

ভারতের ঔদ্ধত্যই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

তিনি সতর্ক করে বলেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা নয়াদিল্লির জন্য অশনিসংকেত।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ঔদ্ধত্যই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের দিকে আরও কাছে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট।

ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগানের আনসেন্সরড অনুষ্ঠানে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, যা নিয়ে নয়াদিল্লির চিন্তিত হওয়া উচিত।

কিমিট বলেন, ট্রাম্পের প্রতি ভারতের যে ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে, তার ফলেই আমরা পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে উঠছি। আসিম মুনির এখন ট্রাম্পের সঙ্গে এমন সম্পর্ক গড়েছেন, যা ভারতের ভাববার মতো বিষয়।

মূলত পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সময় তিনি দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছেন বলে ট্রাম্প বারবার দাবি করার পরই মোদি ও ট্রাম্পের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। অবশ্য ভারত দাবি করে আসছিল, যুদ্ধবিরতি তাদের নিজেদের মধ্যে সরাসরি সমঝোতার ফল।

আরও পড়ুন  পিছু হটল নেপাল সরকার, সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

পরে সম্পর্কে তীব্র এই অস্বস্তি দেখা দেয় গত ১৭ জুন এক ফোনালাপে। মূলত ট্রাম্প কানাডায় জি-সেভেন সম্মেলন ছেড়ে আগেভাগে চলে আসেন এবং নরেন্দ্র মোদির সঙ্গে দেখা না করার পরই ওই ফোনালাপ হয়েছিল।

এর আগে জুন মাসেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াশিংটনে যান এবং হোয়াইট হাউসের ক্যাবিনেট কক্ষে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক করেন। এটি ছিল বিরল এক ঘটনা।

এদিকে একদিন আগেই মোদি বলেছেন, ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক এখনো ‘খুবই ইতিবাচক’। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বের উল্লেখ করেন এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেন।

মোদি লেখেন, ট্রাম্পের আন্তরিক অনুভূতি ও ইতিবাচক মূল্যায়নকে আমি গভীরভাবে প্রশংসা করি এবং সমভাবে প্রতিদান দিই। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ইতিবাচক, অগ্রসরমান, ব্যাপক ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বমূলক।

এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি সবসময় মোদির বন্ধু থাকব। ভারত ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক রয়েছে। চিন্তার কিছু নেই। তিনি নিজের আগের মন্তব্যকেও এ সময় তেমন গুরুত্ব দেননি, যেখানে তিনি বলেছিলেন, ভারতকে হয়তো চীনের কাছে হারাতে পারেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা জামায়াত এমপির

পুনর্নির্বাচনের দাবি হাতপাখার প্রার্থীর

দুর্বৃত্তের আঘাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ

নাটোরে প্রতিপক্ষের বাড়ির সামনে ‘বাদ্য বাজিয়ে নাচ’, সংঘর্ষ-ভাঙচুর

‘চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ’২৪ ভুলে যাবেন না’

শপথের পর পদত্যাগ করতে পারেন আইজিপি

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

তারেক রহমানকে কী দিয়ে আপ্যায়ন করবেন জামায়াত আমির?

ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে লিখিত অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

জনগণ মনে করে টেম্পারিং করে জামায়াত জোটকে হারানো হয়েছে মিয়া গোলাম পরওয়ার

১০

নির্বাচনে পরাজয়ের পরও ভোটারদের ধন্যবাদ জানাতে মাঠে খুলনা-৬ আসনের বিএনপির প্রার্থী

১১

ধানের শীষে ভোট দেওয়ায় পাহাড়িদের নির্যাতন ও জোরপূর্বক টাকা আদায়

১২

প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় পুলিশ সদস্য আটক

১৩

ভোট পুনর্গণনা না হলে টানা আন্দোলনের হুঁশিয়ারি

১৪

একাধিক স্ক্রিনশট ফাঁস করলেন ঢাবি শিক্ষক মোনামি

১৫

উদ্ধারকাজে গিয়ে ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় আহত ৫

১৬

১৫ ফেব্রুয়ারি। বেনাপোল ট্রাজেডির ১২ বছর পূর্ণ হলো।

১৭

অবশেষে মুখ খুললেন সাকিব

১৮

যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি

১৯

রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

২০