অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ এক অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল গুলিসহ মো. বখতিয়ার উদ্দিন মঞ্জু (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ১৩টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লেলাং ইউনিয়নে তার বাড়ি থেকে এসব উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে খিরাম আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে একটি দল লেলাং ইউনিয়নের গোপালঘাটা ও নোয়া হাট এলাকায় অভিযান পরিচালনা করে। দলটি প্রথমে নোয়া হাট এলাকার বাসিন্দা মো. সেলিমের বাড়িতে তল্লাশি চালায়, তবে সেখানে কিছু পাওয়া যায়নি। এরপর দলটি গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির বাসিন্দা বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়িতে তল্লাশি চালায়।

তল্লাশি অভিযানে বখতিয়ারের ঘর থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পয়েন্ট টুটু রাইফেলের ১৯৯ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, দুটি বিদেশি মদের বোতল, ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, তিনটি চাকু এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়।

আটক বখতিয়ার উদ্দিন মঞ্জুকে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদিসহ ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে।

আরও পড়ুন  প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০