অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়াইসির সমর্থনে গতি পেল বিরোধী শিবির

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার)। এনডিএ ও বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবার মুখোমুখি দাঁড়িয়ে। ক্ষমতাসীনদের প্রার্থী সাবেক মহারাষ্ট্র রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। অন্যদিকে বিরোধীদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি।  নির্বাচনের একদিন আগে বিরোধী শিবিরে নতুন গতি আনলেন আসাদউদ্দিন ওয়াইসি। তার দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রকাশ্যে রেড্ডিকে সমর্থনের ঘোষণা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোববার (৭ সেপ্টেম্বর) ওয়াইসি লেখেন, ‘তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির অনুরোধে বিরোধী প্রার্থীকে সমর্থন করছি। কেন্দ্রবিরোধী লড়াইকে আরও শক্তিশালী করাই লক্ষ্য।‘

ওয়াইসির এই ঘোষণায় বিরোধী শিবিরে উৎসাহ দেখা দিয়েছে। ইতোমধ্যে রেড্ডিকে সমর্থন দিয়েছে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), আপ ও এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী)। ওয়াইসির সমর্থন মূলত বিরোধীদের ‘প্রতীকী ঐক্য’কে আরও জোরালো করল।

 

 

এর আগে গত জুলাইয়ে স্বাস্থ্যগত কারণে হঠাৎ করেই পদত্যাগ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ফলে রাজ্যসভার চেয়ারম্যান পদ শূন্য হয়। এনডিএ এরপর দ্রুত প্রার্থী ঘোষণা করে—অভিজ্ঞ রাজনীতিবিদ ও সাবেক রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। দলীয় কৌশল ছিল দক্ষিণ ভারতের একজন পরিচিত মুখকে সামনে আনা।

আরও পড়ুন  খামেনি জীবিত ও নিরাপদ আছেন, দাবি ইরানের

প্রতিপক্ষও সময় নষ্ট করেনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে একক প্রার্থী ঘোষণা হয়—বি. সুদর্শন রেড্ডি। বিচারপতি হিসেবে তার ক্যারিয়ার যেমন সমৃদ্ধ, তেমনি তিনি অন্ধ্রের ভূমিপুত্র। বিরোধীদের কাছে তিনি ‘ক্লিন ইমেজ’–এর প্রতীক।

সংসদীয় সংখ্যার হিসাবে এনডিএর প্রার্থী এগিয়েই আছেন। তবে বিরোধীদের লক্ষ্য ফল নয়, বরং রাজনৈতিক বার্তা। ওয়াইসির মতো আঞ্চলিক নেতার সমর্থন দেখাচ্ছে যে, এনডিএ-বিরোধী মঞ্চ ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচন শুধু সংখ্যার লড়াই নয়, বরং জাতীয় রাজনীতির মেরুকরণের প্রতিফলন। দক্ষিণ ভারতের রাজনীতিতে বিজেপি এখনও তেমন জায়গা করে নিতে পারেনি। সেখানে বিরোধীরা একজন অন্ধ্রপুত্রকে সামনে আনা, ওয়াইসির সমর্থন পাওয়া—সব মিলিয়ে দক্ষিণী সমীকরণে বার্তা পৌঁছে যাচ্ছে।

তবে বাস্তবতা হলো, এনডিএর সাংসদ সংখ্যা বিরোধীদের চেয়ে বেশি। সুতরাং উপরাষ্ট্রপতি পদে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি সিপি রাধাকৃষ্ণণেরই। তবুও বিরোধীরা এই লড়াইকে ব্যবহার করছে তাদের ঐক্যের শক্তি তুলে ধরতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০