অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন অফিসে তালা, বাগেরহাটে হরতাল

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এসময় নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে হরতাল সমর্থনকারী মিছিল সহকারে এসে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে পরে জেলা প্রশাসক ও জজ কোর্টের ও প্রধান ফটোকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ কর্মসূচিতে বিএনপি, জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির নেতাকর্মীরা অংশ নেয়।

বাগেরহাটে হরতাল, নির্বাচন অফিসে তালা

এদিন সকাল থেকে বাগেরহাটের ১৬টি রুটে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। জরুরি প্রয়োজনে যারা পথে নেমেছেন তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

সকাল সাতটার পর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দশানী মোড়, খান জাহান আলী (রহ.) মাজার মোড়, মুনিগঞ্জ সেতু ও দরটানা টোল প্লাজা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ। তবে শহরে সীমিত আকারে ব্যাটারি চালিত ইজিবাইক, রিকশা ও ভ্যান চলতে দেখা গেছে।

আরও পড়ুন  বাবার চায়ের দোকান, ছেলের মেডিকেলে ভর্তির সুযোগ—আনন্দের পাশে অনিশ্চয়তা

যাত্রী ফারুক হোসেন বলেন, আমার জরুরি কাজে ঢাকায় যেতে হবে। কিন্তু বাস বন্ধ থাকায় যেতে পারছি না। বিকল্প পথে যেতে হলে তিন-চার গুণ ভাড়া দিতে হচ্ছে। হরতালে আমাদের মতো সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ি।

বাগেরহাটে হরতাল, নির্বাচন অফিসে তালা

বাগেরহাট যুব দলের সাবেক সভাপতি ফকির তারিকুল হাসান বলেন, আসন কমানোর সিদ্ধান্ত জনগণের স্বার্থবিরোধী। তাই শান্তিপূর্ণ হরতালের মাধ্যমে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। জনগণ আমাদের এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, নির্বাচন কমিশনের অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা হচ্ছে। জনগণের স্বার্থ রক্ষার আন্দোলনেই আমরা এই কর্মসূচি দিয়েছি।

হরতালের কারণে শহরের অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। এদিকে জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০