অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতেই রাজনীতিতে এসেছি: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেছেন, ‘জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতেই আমরা রাজনীতিতে এসেছি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে যে সম্মানটুকু পাওয়ার কথা, তা আমরা পাইনি।’

সিলেটের দক্ষিণ সুরমার লালা বাজারে গতকাল সোমবার বিকেলে এনসিপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তাসনিম জারা এসব কথা বলেন। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

সরকারি অফিসে সেবা পেতে ভোগান্তির বিষয়ে তাসনিম জারা বলেন, ‘আমরা যেকোনো সরকারি অফিসে গেলেই মনে হয় কারও করুণার পাত্র, আসলে এগুলো তো আমাদের অধিকার। ভূমি অফিসে যেতেই এখন আমাদের ভয় লাগে; কারণ, এখানেই গেলেই আমাদের ঘুষ দিতে হবে। আমাদের যেটা প্রাপ্য সেটা ঘুষ দিয়ে পেতে হয়।’

দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে তাসনিম জারা বলেন, ‘দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন করার চেয়ে বেশি বিরোধী দল দমন করার কাজ করছে। আসলেই যদি দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষ হতো, তাহলে যারা ক্ষমতায় থেকে দুর্নীতি করে, এটা বের করলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যেত। যাঁরা ক্ষমতায় থাকেন, তাঁরাই দুদকের প্রধানকে নিয়োগ দেন, তাই যাঁর কাছ থেকে নিয়োগ পেয়েছেন, তাঁকে তো ভয় পাবেনই।’

তাসনিম জারা আরও বলেন, ‘আমরা চাই, নিয়মটা পাল্টাতে। এমন নিয়ম হোক যাতে যে–ই ক্ষমতায় থাকুক, তাকেই সুষ্ঠু তদন্তের আওতায় আনুক। তাদের বিচার নিশ্চিত করুক। নতুন নিয়মই আমাদের নতুন সংবিধান। সাধারণ জনগণের হয়েই এনসিপি নতুন সংবিধানের আওয়াজ তুলছে। যেটির মধ্যে নাগরিক অধিকারটুকু ফিরে আসবে।’

আরও পড়ুন  কোনো মব দিয়ে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই: সেনা সদরের ব্রিফিং

রাজনীতিতে তরুণ ও নারীদের অবদান সম্পর্কে তাসনিম জারা বলেন, ‘বিগত সময়গুলোতে তরুণদের অনেক ছোট করা হয়েছে, হেয় করা হয়েছে। ছোট বয়সের মানুষের কিন্তু দেশের প্রতি মায়া থাকে। বয়স হয়ে গেলে ক্ষমতাকে প্রশ্ন করার সাহস কমে যায়। কিন্তু তরুণদের মধ্যে সে সাহসটা অনেক বেশি থাকে। তরুণদের অহেতুক ছোট করার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের নারীরা গণ–অভ্যুত্থানে একদম সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের নারীরা যাতে নিরাপদে রাজনীতিতে সক্রিয় থাকতে পারেন, আমরা এটিরও দাবি তুলছি।’

উঠান বৈঠকে এনসিপি সিলেট জেলার সদস্য হেলাল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) শিরিন আক্তার শেলী ও নাহিদ উদ্দিন তারেক।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, সদস্য সোহেল আহমদ মুসা, নুরুল ইসলাম, আয়েশা সিদ্দিকা প্রিয়া, গিয়াস উদ্দিন, সিলেট জেলার প্রচার সমন্বয়কারী ছালিম আহমদ খান, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০