অনলাইন ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ৬:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি: ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত

 

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বরাবরই ব্যতিক্রমী অভিনয় ও সাহসী ব্যক্তিত্বের জন্য পরিচিত। এবার তিনি জানালেন নিজের কাজের ধরন ও দর্শনের কথা—আর সেটি নিয়ে আবারও আলোচনায় তিনি।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় মেকআপ ছাড়া ভাবনার ছবি নিয়ে অনেক খবর ছড়িয়েছে। এ প্রসঙ্গে ভাবনা স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই। তবে আমার কাজ যারা দেখেন , তারা জানেন ,আমার বেশিরভাগ চরিত্র আমি নির্মাণ করেছি মেকআপবিহীন এবং সেই চরিত্র হয়ে ওঠার জন্য আমাকে পরিচালক যেভাবে দেখতে চেয়েছেন সেভাবে পর্দায় হাজির হয়েছি।’

ভাবনার প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’-এ তিনি ছিলেন পুরোপুরি মেকআপ ছাড়া। যা নিয়ে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘‘আমার প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’-এ আমি মেকআপ ছাড়া পর্দায় হাজির হয়েছি । আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি, এবং সেটা নিয়ে অন্যদের অনেক কথা শুনতে হয়। আমি কখনই সেই চেনা নায়িকা হতে চাইনি। আমি হতে চাই আমার মতো।”

আরও পড়ুন  ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট

সম্প্রতি তার নতুন সিনেমা ‘চারুলতা’র একটি ছবি নিয়ে আবারও আলোচনায় আসেন ভাবনা। সেই ছবি প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘‘এই ছবিটা আমার নতুন সিনেমা চারুলতার। দেখেই বুঝতে পারছেন। আমি অভিনেত্রী হতে চাই, তার মানে এই নয় যে, আমি ধুমধাড়াক্কা নাচে-গানে ভরপুর সিনেমা করতে চাই না। আমি তিন বছর বয়স থেকে নাচ শিখেছি, নাচের সিনেমা তো করবোই। সব ধরনের সিনেমাই আমি করতে চাই। এবং এই যে ছোটবেলা থেকে তৈরি হচ্ছি একটু একটু করে একদিন অবশ্যই আপনাদের সবচেয়ে প্রিয় অভিনেত্রী হবো—এটাই আমার বিশ্বাস। কারণ আমার শক্তি আমার দর্শক। তারাই আমাকে বাঁচিয়ে রেখেছেন। তারা আমাকে ভালোবাসে বলেই আমাকে মানুষ কাজে নিতে বাধ্য হয়।’

ভাবনার নতুন এই সিনেমা ‘চারুলতা’ পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০