অনলাইন ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরিয়ার দুই প্রদেশে হামলা চালাল ইসরায়েলের যুদ্ধবিমান

সিরিয়ার হোমস ও লাতাকিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। সোমবার (৮ সেপ্টেম্বর) এ হামলার খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)।

সংস্থাটির দাবি, হোমসের দক্ষিণ–পূর্বাঞ্চলে একটি বিমান প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানো হয়। এতে বড় ধরনের বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া লাতাকিয়ার সাকুবিন এলাকায় একটি সেনা ব্যারাকে হামলার ঘটনা ঘটে, যেখানে অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

হোমসে ইসরায়েলি বিমান তৎপরতা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সেখানে এয়ার ডিফেন্স কলেজেও হামলার খবর পাওয়া গেছে।

তবে এ হামলা নিয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি।

এসওএইচআর জানায়, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েল সিরিয়ায় ৯৭ দফা হামলা চালিয়েছে—এর মধ্যে ৮৬টি আকাশপথে এবং ১১টি স্থলপথে। এসব হামলায় অস্ত্রভাণ্ডার, কমান্ড সেন্টারসহ ১৩৫টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে এবং অন্তত ৬১ জন নিহত হয়েছেন।

 কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google Ne
Facebook Comments Box
আরও পড়ুন  পুতিনকে আলোচনার টেবিলে আনতে যে ছক কষছে যুক্তরাষ্ট্র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০