অনলাইন ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচন: ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই সবগুলো কেন্দ্রেই ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ভোট দিতে তাদের পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগছে। অনেকে এমন আছেন যারা আগে কখনও ভোট দেননি। তারা খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করলেও তাদের মধ্যে বিরক্তির ছাপ দেখা যায়নি।

এক শিক্ষার্থী জানান, কাল সারারাত ঘুমাননি তিনি। ভোরের দিকে কেন্দ্রে এসেছেন। সবার আগে লাইনে দাঁড়িয়েছেন। জীবনের প্রথম ভোট দিয়ে তিনি খুব আনন্দিত।

আরও পড়ুন  টিএসসিতে ১ ঘণ্টায় কত ভোট পড়ল?

অনেকেই জানিয়েছেন ডাকসুর এই ভোট শুধু প্রার্থী বাছাই নয়, বরং আনন্দ-উৎসবের মতো। শিক্ষার্থীরা ভোট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও অভিজ্ঞতাও ভাগাভাগি করছেন। তারা মনে করছেন এখান থেকেই নির্বাচিত হবে আগামীর নেতৃত্ব। তাই তারা নিজেরা বিবেচনা করে ভোট দিচ্ছেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩ পদে ভোট দেবেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০