অনলাইন ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ছাত্রীকে কোলে নিয়ে টিকটক ভিডিও বানানো দায়ে, ২ শিক্ষার্থী বহিষ্কার!

Oplus_16908288

টিকটক বিতর্কে নরসিংদীর স্কুল, ছাত্রীকে কোলে নিয়ে ভিডিও বানানোর দায়ে ২ শিক্ষার্থী বহিষ্কার
নরসিংদী: নরসিংদীর আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রীকে কোলে নিয়ে টিকটক ভিডিও বানানোর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষের নজরে আসে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জড়িত দুই ছাত্রকে স্কুল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি স্কুলের পোশাক পরে এক ছাত্র অন্য এক ছাত্রীকে কোলে নিয়ে একটি টিকটক ভিডিও তৈরি করে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার ঝড় ওঠে। অভিভাবক ও স্থানীয়দের চাপের মুখে স্কুল কর্তৃপক্ষ একটি জরুরি সভা ডাকে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত দুই ছাত্রকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। এ ধরনের অগ্রহণযোগ্য কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেদিকে আমরা সজাগ থাকব।”
এই ঘটনাটি সমাজে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয় এবং ডিজিটাল মাধ্যমের অপব্যবহার নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Facebook Comments Box
আরও পড়ুন  রায়েরবাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৪ জন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০