অনলাইন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুরি, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০

নরসিংদী, ১৫ সেপ্টেম্বর ২০২৫: নরসিংদী জেলাকে অপরাধমুক্ত করতে জোরদার অভিযান শুরু করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মহোদয়ের কড়া নির্দেশনায় চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধসহ মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে জেলার প্রতিটি থানা ও ইউনিটের পুলিশ সদস্যরা মাঠে নেমেছেন। এই বিশেষ অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় সাফল্য এসেছে উল্লেখযোগ্য।
এই অভিযানে নিয়মিত মামলা ও পরোয়ানার ভিত্তিতে ৫০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে পুলিশ। তারা ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পাশাপাশি ১০ কেজি গাঁজা এবং ৭০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে।
জেলা পুলিশ সুপার জানিয়েছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে নরসিংদী জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধীদের দমনে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। একই সাথে তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন, অপরাধ ও অপরাধীদের সম্পর্কে যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য।
‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন, জেলা পুলিশের সেবা নিন’— এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা পুলিশ একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে কাজ করে যাচ্ছে। এই সফল অভিযান প্রমাণ করে যে, জনসাধারণের সহযোগিতা ও পুলিশের আন্তরিক প্রচেষ্টায় অপরাধ দমন সম্ভব।

Facebook Comments Box
আরও পড়ুন  রামগঞ্জে আগুনে পুড়ে শিশুর মৃত্যু: পুড়ে গেছে ৩ টি বসতঘর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০