
নরসিংদী জেলা পুলিশ কর্তৃক সম্প্রতি প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে “চাকরি নয়, সেবা” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩১ জন প্রার্থীকে শতভাগ মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে নরসিংদী পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। বিকেলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী ৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেন নরসিংদী জেলার পুলিশ সুপার এবং টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
মাত্র ১২০ টাকা খরচ করে চাকরি পাওয়ায় অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে প্রশিক্ষণ শেষে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। নিয়োগ বোর্ডের অন্য দুই সদস্য – মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফিরোজ কবির এবং টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফৌজিয়া হাবিব খানও এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন