অনলাইন ডেস্ক
৪ অগাস্ট ২০২৫, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপন সংবাদের ভিত্তিতে ৩২ হাজারেরও বেশি শলাকা অবৈধ সিগারেট জব্দ




‎মোঃ আরিফ, বরগুনা জেলা প্রতিনিধি

‎বরগুনার পাথরঘাটা উপজেলার তালতলা বাজার এলাকায় বাংলাদেশ নৌবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে। অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়।

‎সোমবার (৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের উপস্থিতিতে লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ), বিএন (পি নং ২৭৭৭)-এর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর ৯ সদস্যের একটি সশস্ত্র দল এবং পাথরঘাটা থানা পুলিশের একটি টহল দল অভিযানে অংশ নেয়।

‎অভিযান চলাকালে তালতলা বাজার সংলগ্ন “সাজিদ ট্রেডার্স” ভবনের নিচ তলায় তল্লাশি চালিয়ে বার্গো টোবাকো (প্রধান অফিস বরিশাল) কোম্পানির ২৫,৭৬০ শলাকা কিংস সিগারেট এবং ৬,৬৯০ শলাকা ড্রাগন সিগারেট জব্দ করা হয়।

‎ঘটনার সঙ্গে জড়িত পাথরঘাটা উপজেলার সেলসম্যান মো. ইসমাইল হোসেন (২৮) এবং এ এলাকায় কোম্পানির ডিলার মো. হাসান (৩৫)-কে আটক করা হয়। তারা দীর্ঘ ছয় মাস ধরে পাথরঘাটা ও আশপাশের এলাকায় অবৈধভাবে সিগারেট বাজারজাত করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

‎পরবর্তীতে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় মামলা নং-১৯/২০ অনুযায়ী উভয়কে ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জব্দকৃত সব সিগারেট উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎আটককৃতদের পরিচয়:
‎১। মো. ইসমাইল হোসেন (২৮), পিতা: নাছির হাওলাদার, ঠিকানা: ০৪ নং ওয়ার্ড, পাথরঘাটা পৌরসভা।
‎২। মো. হাসান (৩৫), পিতা: ছিদ্দিকুর রহমান, ঠিকানা: ০৪ নং ওয়ার্ড, কাঠালতলি ইউনিয়ন।

‎নৌবাহিনীর এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। এছাড়াও তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ পণ্য বাজারজাত কার্যক্রম বন্ধ হবে।

Facebook Comments Box
আরও পড়ুন  নিয়ন্ত্রণ হারিয়ে বর যাত্রীবাহী গাড়ি পড়লো খাদে, নারী নিহত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০