অনলাইন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীর পূজামণ্ডপগুলোতে পুলিশের বিশেষ নিরাপত্তা, প্রস্তুতি পরিদর্শন করলেন পুলিশ সুপার

নরসিংদীর পূজামণ্ডপগুলোতে পুলিশের বিশেষ নিরাপত্তা, প্রস্তুতি পরিদর্শন করলেন পুলিশ সুপার

(নরসিংদী জেলা প্রতিনিধি মো শাহাদাত শাহ্ বেলাবো নরসিংদী)
নরসিংদী: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি নরসিংদী মডেল থানা এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপে গিয়ে পূজার আয়োজক কমিটির সঙ্গে কথা বলেন এবং তাদের প্রস্তুতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের ভূমিকার ওপর জোর দেন। তিনি পূজার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
পুলিশ সুপারের পাশাপাশি জেলার প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিজ নিজ এলাকার প্রতিমা তৈরির কারখানা ও পূজামণ্ডপগুলো পরিদর্শন করছেন। এর মাধ্যমে পূজার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করা হচ্ছে।
জেলা পুলিশ জানায়, নরসিংদীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য একটি সুসংগঠিত নিরাপত্তা পরিকল্পনা ইতোমধ্যেই তৈরি করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে, প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজা উপভোগ করার সুযোগ করে দেওয়া।
জেলা পুলিশের এই তৎপরতায় পূজার আয়োজক ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এবারও কোনো ধরনের ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
আরও পড়ুন  মুগদায় পুলিশের সহকারী উপপরিদর্শকের মরদেহ উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০