অনলাইন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে আছে। ছবি : প্রতিদিন খবর

পাবনার ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে তিন ঘণ্টা ধরে দুর্ভোগে রয়েছেন ট্রেনের যাত্রীরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেন ভাঙ্গুড়া স্টেশনের সিগন্যাল অনুযায়ী অপর ঢাকাগামী একটি ট্রেনকে সাইট দিতে ভোররাতে ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইনে দাঁড়ায়। ঢাকাগামী ট্রেনটি চলে যাওয়ার পর সিগন্যাল অনুযায়ী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি তার গন্তব্যের দিকে রওনা হয়। কিন্তু ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইনে থেকে মেইন লাইনে উঠতে গিয়ে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গের রেললাইন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রী।

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম জানান, সিগন্যাল অমান্য করে ড্রাইভার ট্রেনটিকে দ্রুত গতিতে নিয়ে যাবার চেষ্টা করলে লুপ লাইন থেকে প্রধান লাইনে উঠেতেই এ ঘটনা ঘটে। তবে চাটমোহর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাবে বলেও তিনি জানান। তবে রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ভাঙ্গুড়া স্টেশনে এসে পৌঁছায়নি।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন প্রতিদিন খবর কে বলেন, উদ্ধার কাজ চলছে। ঘণ্টাখানেকের মধ্যে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
Facebook Comments Box
আরও পড়ুন  সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০