
পূজা মণ্ডপ পরিদর্শন করলেন নরসিংদীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার
মনোহরদী, শিবপুর, বেলাব ও রায়পুরা থানার বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা পর্যবেক্ষণ
নরসিংদী জেলা প্রতিনিধি: মো. শাহাদাত শাহ্, বেলাবো, নরসিংদী
নরসিংদী: উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নরসিংদী জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপার (এসপি) মহোদয় জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
গতকাল, বুধবার (১ অক্টোবর) রাতে তাঁরা নরসিংদী জেলার মনোহরদী, শিবপুর, বেলাব ও রায়পুরা থানা এলাকার বিভিন্ন পূজা মণ্ডপে যান। পরিদর্শনকালে তাঁরা উপস্থিত ভক্তবৃন্দ ও সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
নিরাপত্তায় জেলা পুলিশের কঠোর অবস্থান
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় জানান যে, নরসিংদীবাসী যাতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তাঁরা নিশ্চিত করেন, মণ্ডপসমূহে দিনরাত পুলিশ, অন্যান্য বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবক উপস্থিত থাকবে। কোনো দুষ্কৃতিকারী যাতে বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য পুলিশের টহলের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সদস্যদের নজরদারি অব্যাহত থাকবে।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট, পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন