
কাউন্সিল পদপ্রার্থী ঘোষণা করলেন—এলাকার মানুষের ভাই ও ছেলে হয়ে কাজ করার অঙ্গীকার
গাজীপুর মহানগর ২০নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে কাউন্সিল পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন শাহাদাত হোসেন।
তিনি বলেন, “আমি কোনো পদ-পদবির লোভে নয়, এলাকার মানুষের সেবা করতে চাই। আমি চাই, আপনাদের একজন ভাই, একজন ছেলে হয়ে সবসময় পাশে থাকতে। মানুষের দুঃখ-কষ্টে সবার আগে ছুটে যাব, সমস্যার সমাধান করব।”
শাহাদাত হোসেন আরও জানান, এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও তরুণ সমাজের কর্মসংস্থানকে তিনি অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। জনগণের সহযোগিতা ও ভালোবাসা নিয়েই তিনি এলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে চান।
এলাকার স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, নতুন প্রার্থী সত্যিকার অর্থেই একজন সেবক হয়ে এলাকায় ভালো কাজ করবেন।
মন্তব্য করুন