অনলাইন ডেস্ক
৪ অক্টোবর ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর চাঁদাবাজদের হামলা

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর চাঁদাবাজদের হামলা

(প্রতিবেদন) জেলা প্রতিনিধি: মো. শাহাদাত শাহ্)

নরসিংদী: চাঁদাবাজ দমনে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার। শুক্রবার দুপুরে শহরের একটি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় হামলায় তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি নরসিংদী শহরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা, ট্রাক ও পণ্যবাহী গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগ বাড়ায় পুলিশ অভিযান জোরদার করে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার নিজেই ঘটনাস্থলে গিয়ে সরাসরি অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় অটোরিকশা থেকে চাঁদা তোলার অভিযোগে তিনি দুই চাঁদাবাজকে আটক করেন। তবে আটকের কিছুক্ষণের মধ্যেই চাঁদাবাজদের সহযোগীরা জটলা বেঁধে পুলিশ কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আটককৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এই হামলায় অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার আহত হন।
আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি, চাঁদাবাজ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ইদানীং নরসিংদী জেলায় চাঁদাবাজি বন্ধে পুলিশের ভূমিকায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও, এই হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Facebook Comments Box
আরও পড়ুন  নারায়নপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোছলেহ উদ্দিন সেন্টু সাহেবের স্ত্রী ইন্তেকাল করেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০