অনলাইন ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছে প্রতারকরা

সাইবার অপরাধী চক্র মানুষের ব্যাংক হিসাব থেকে টাকা হাতিয়ে নিতে নতুন কৌশল উদ্ভাবন করেছে। এখন তারা ওটিপি বা এটিএম পিন ছাড়াই ব্যাংক হিসাব থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। শুধু একটি প্রতারণামূলক বার্তার মাধ্যমিই চক্রটি ভুক্তভোগীর অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, প্রতারকরা এমন বার্তা পাঠাচ্ছে, যা দেখতে একেবারেই ব্যাংকের অফিসিয়াল মেসেজের মতো। বার্তায় থাকে একটি লিংক, যা ক্লিক করলেই ভুক্তভোগীর মোবাইল থেকে সরাসরি ব্যাংক তথ্য হ্যাকারদের হাতে চলে যায়। এরপর সহজেই তারা ব্যাংক হিসাব থেকে টাকা সরিয়ে ফেলে, তাও কোনো ওটিপি ছাড়াই।

এই প্রতারক চক্র ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে বিভিন্ন অনলাইন উৎস থেকে, যেখানে মানুষ নিজের মোবাইল নম্বর, ইমেইল বা ক্রয়ের তথ্য শেয়ার করেছে। তারপর সেই তথ্য ব্যবহার করে পাঠানো হচ্ছে ‘পুরস্কার জেতার’ বা ‘অফার পাওয়ার মেসেজ।

সম্প্রতি নয়াদিল্লির ২৬ বছর বয়সী এক নারী এমন প্রতারণার মুখোমুখি হয়েছেন। তিনি দোকান থেকে একটি এইচপি ল্যাপটপ কেনেন। এরপর একটি মেসেজ পান, যেখানে বলা হয়েছিল তিনি একটি ভাউচার জিতেছেন। মেসেজে তার ব্যাংকের ও ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। তবে মেসেজে ওই দোকানের নামের পরিবর্তে ‘ক্রোমা’ ও ‘বিজয় সেলসের’ নাম থাকায় তার সন্দেহ হয়। পরে তিনি ওই ভুয়া লিংকে ক্লিক না করে নিরাপদ থাকেন।

আরও পড়ুন  আজকের মুদ্রা বিনিময় হার (৮ সেপ্টেম্বর)

 

প্রতারকরা এখন কল মার্জিং, ভয়েস মেইল হ্যাক, কিউআর কোড জালিয়াতি এবং স্ক্রিন শেয়ারিং প্রতারণার মতো উন্নত পদ্ধতি ব্যবহার করছে। কল মার্জিং প্রতারণায় কোনো ব্যক্তি যেমন সাংবাদিক বা পেশাজীবীকে ফোন করে বলা হয় তিনি যেন একটি ইভেন্ট কাভার করেন। ঠিক সেই সময় আরেকটি অপরিচিত নম্বর থেকে কল আসে, যেটি নাকি কোনো ‘ভিআইপি নম্বর’।

প্রতারক ব্যক্তি ভুক্তভোগীকে বলে, দুই কল মার্জ করতে। কল মার্জের পর প্রতারক সহজেই শুনতে পারে ব্যাংক বা অ্যাপের মাধ্যমে আসা ওটিপি, যার মাধ্যমে তারা টাকা চুরি করে বা অ্যাকাউন্ট দখলে নেয়।

অচেনা নম্বর থেকে আসা কল বা মেসেজে সতর্ক থাকুন।

ব্যক্তিগত বা ব্যাংক তথ্য কখনোই অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না।

কোনো অজানা লিংক বা অফার বার্তায় ক্লিক করবেন না।

অবিশ্বস্ত সূত্র থেকে অ্যাপ ডাউনলোড করবেন না, কারণ এতে হ্যাকাররা আপনার মোবাইলের ক্যামেরা বা গ্যালারিতে প্রবেশাধিকার পেতে পারে।

সন্দেহজনক কল পেলে আগে অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে যাচাই করুন।

ডিজিটাল যুগে নিজের তথ্য কোথাও দেওয়ার আগে সচেতন থাকুন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যক্তিগত বিষয় জানানো থেকে বিরত থাকা ভালো। কারণ হ্যাকার বিভিন্ন উৎস থেকেই তথ্য নিয়ে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১০

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১৪

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৬

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৯

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

২০