অনলাইন ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

বিএনপির মিছিলে হামলা মামলার ঘটনায় আমতলী উপজেলা শ্রমিক লীগ সভাপতি হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার বিকালে তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

 

আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

জানা গেছে, গত বছরের ২২ অক্টোবর আমতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল করেন। ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় রোববার রাতে রাহাত প্যাদা ৬৫ জন আসামির নাম উল্লেখ এবং ১৫০ জন অজ্ঞাত রেখে আমতলী থানায় বিস্ফোরক ও বিশেষ আইনে মামলা দায়ের করেন।

 

ওই মামলার প্রধান আসামি উপজেলা শ্রমিক লীগ সভাপতি হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির ও আমতলী পৌর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক অমিত রসুল অপুকে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। সোমবার বিকালে তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।

আরও পড়ুন  গাছের ডাল ভেঙে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী আহত; চুয়াডাঙ্গায়

 

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বিএনপির মিছিলে হামলার ঘটনায় থানায় বিস্ফোরক ও বিশেষ আইনে ৬৫ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে অজ্ঞাত রেখে মামলা হয়েছে।  ওই মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 

আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপ-পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১০

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১২

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৩

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৪

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৫

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৬

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১৭

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৯

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

২০