অনলাইন ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদালত চত্বরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে শরিফা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত শরিফা আক্তার উপজেলার কান্দাপাড়া গ্রামের হেকিম মির্জার ছেলে মো. আখতার হোসেনের (৪০) স্ত্রী। তার তিন বছর বয়সি একটি মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফা আক্তার আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় আখতার হোসেন পেছন থেকে এসে শরিফার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ধর্মপাশা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়া হলে চিকিৎসক শরিফাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে গেছে হাসপাতালসহ একাধিক স্থাপনা

ঘটনার পর ঘাতক আখতার হোসেন পালানোর চেষ্টা করলে জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হক যুগান্তরকে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে পূর্ব বিরোধের জেরেই এ  ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০