অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘রেড জোন’ এর খুব কাছে শহিদুল আলমদের জাহাজ

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনশেনস জাহাজটি বুধবার (৮ অক্টোবর) ভোর নাগাদ ‘রেড জোন’ তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারে। ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন কনশেনস জাহাজে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম।

শহিদুল আলম লেখেন, ‘আমরা বর্তমানে কনশেনস নামের জাহাজে রয়েছি, যা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর একটি অংশ। এর আগে ‘সুমুদ ফ্লোটিলা’ যা এফএফসি’রই একটি উদ্যোগ ছিল, তাদের সব জাহাজই ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। তবুও আমরা এগিয়ে চলেছি।

কনশেনস জাহাজের সদস্যদের অধিকাংশই সাংবাদিক ও চিকিৎসক—এই দুটি পেশাজীবী গোষ্ঠীকে ইসরায়েল বিশেষভাবে টার্গেট করে আসছে। ইতিহাসে নজিরবিহীন হারে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের হত্যার মাধ্যমে ইসরায়েল এই দুই গোষ্ঠীকে আঘাত করেছে। এই যাত্রা সেই দুই পেশাজীবী গোষ্ঠীর পক্ষ থেকে একটি প্রতিবাদ—যা ইসরায়েলের বেআইনি টার্গেট করে হত্যা ও গাজা অবরোধের অবৈধতাকে চ্যালেঞ্জ জানায়।

আরও পড়ুন  বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা

শহিদুল আলম লেখেন, ‘আমরা নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা পিছিয়ে আছি। কারণ আমরা ‘থাউজ্যান্ড ম্যাডলিনস’ নামে ছোট ও ধীরগতির নৌযানগুলোকে পেছনে ফেলে যেতে চাইনি। এগুলোও এফএফসি’র অংশ। যদিও আমরা ‘সুমুদ ফ্লোটিলা’র তুলনায় অনেক দ্রুত এগিয়েছি—ওই বহরটি তীব্র বাতাস ও ঝড়ের কারণে একাধিকবার থেমে যেতে বাধ্য হয়েছিল। এখন ধীরগতির নৌযানগুলো আমাদের সঙ্গে মিলিত হয়েছে, এবং আমরা বর্তমানে ‘রেড জোন’ থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছি। এই অঞ্চলেই অতীতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অবৈধভাবে পূর্ববর্তী ফ্লোটিলাগুলোকে আটক করেছিল।

শেষে শহিদুল আলম লেখেন, ‘আমরা আশা করছি, আগামীকাল সকালেই ‘রেড জোন’-এ পৌঁছে যাব।’ সুমুদ ফ্লোটিলার আগের জাহাজগুলো ইসরায়েলি বাহিনী যে সীমানা থেকে আটক করেছিল, ‘রেড জোন’ বলতে তিনি সে অংশটি বুঝিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০