অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় দুই বছরে নিহত শিশুর সংখ্যা ২০ হাজার ছাড়াল

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৬৭ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ হাজার ১৭৯ জন শিশু, এবং ১ লাখ ৬৯ হাজার ৭৮০ জন আহত, জানিয়েছে মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গাজায় ইসরাইলের লাগাতার বোমাবর্ষণে শুধু সাধারণ মানুষই নয়, স্বাস্থ্যকর্মীরাও ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। এখন পর্যন্ত ১ হাজার ৭০১ জন চিকিৎসাকর্মী নিহত এবং ৩৬২ জনকে আটক করা হয়েছে, যাদের অনেকেই নিখোঁজ অবস্থায় রয়েছেন এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

মন্ত্রণালয় আরও জানায়, ইসরাইলের অবরোধ ও হামলায় সৃষ্ট মানবসৃষ্ট দুর্ভিক্ষে এখন পর্যন্ত ৪৬০ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১৫৪ জন শিশু। গাজায় পাঁচ বছরের নিচের ৫১ হাজারেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

আরও পড়ুন  পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে গাজা উপত্যকার মাত্র ১৮ শতাংশ এলাকা এমন রয়েছে যা উচ্ছেদ নির্দেশ বা সামরিক নিয়ন্ত্রণের আওতায় নয়। অনেক ফিলিস্তিনি একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন।

গত আগস্টের মাঝামাঝি থেকে ইসরাইল গাজা সিটিতে অভিযান বাড়ানোর পর থেকে ৪ লাখ ১৭ হাজারের বেশি মানুষ উত্তর থেকে দক্ষিণে পালিয়ে গেছে, জানিয়েছে জাতিসংঘ।

ইসরাইল গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণে যেতে আহ্বান জানালেও দক্ষিণাঞ্চলের অবস্থা ভয়াবহ—পরিবারগুলো গাদাগাদি করে অস্থায়ী তাঁবুতে বসবাস করছে, আর ত্রাণ সংস্থাগুলো সীমিত সম্পদ নিয়ে অসহায় মানুষের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে, জনবসতি ইচ্ছাকৃতভাবে স্থানান্তরের যে কোনো প্রচেষ্টা ‘জাতিগত নির্মূলের শামিল’ হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০