অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গার্মেন্টস ম্যানেজারকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ফ্যাক্টরি ম্যানেজারকে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আশুলিয়া থানায় মামলা করেন আহত ফ্যাক্টরি ম্যানেজার তাওস খান জনি। তিনি নরসিংহপুর এলাকার এলিয়েন অ্যাপারেলন্স লিমিটেড (আঞ্জুমান ডিজাইনস লিমিটেডের) ম্যানেজার।

সকালে অ্যালিওন ফ্যাক্টরির ম্যানেজার জনির ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা।

গত ৫ অক্টোবর আশুলিয়ার নরসিংহপুরের বান্দু ডিজাইনসংলগ্ন চৌরাস্তা এলাকায় তাওস খান জনিকে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।

আহত ফ্যাক্টরি ম্যানেজারের ছেলে তানভীর খান তুহিন যুগান্তরকে বলেন, ৫ অক্টোবর বিকালে তার বাবা কারখানা থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি বান্দু ডিজাইন সংলগ্ন চৌরাস্তা এলাকায় পৌঁছলে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রধারী যুবক তার মোটরসাইকেল আটক করে তাকে এলোপাতাড়িভাবে প্রকাশ্যে কুপিয়ে জখম করে মৃত ভেবে তার সঙ্গে থাকা নগদ ৪২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন  রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে যেন জিজ্ঞাসাবাদ করা হয়: শিক্ষামন্ত্রী

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই স্থানে তার মোটরসাইকেলের গতিরোধ করে কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি মারধর করে এবং মাটিতে ফেলে কুপিয়ে গুরুতর আহত করে। ভিডিওটি ভাইরাল হলে মঙ্গলবার সকালে স্থানীয় আবু সামা মৃধাকে প্রধান আসামি করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করা হয়।

আহত ফ্যাক্টরি ম্যানেজার বলেন, ওই এলাকার কয়েকজন তাদের কারখানা থেকে ঝুট ব্যবসা করতে চেয়েছিলো। কিন্তু ঝুট না পাওয়ায় তাকে কুপিয়েছে তারা। তার সঙ্গে থাকা মোবাইল ও টাকা-পয়সাও নিয়ে গেছে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০