অনলাইন ডেস্ক
৮ অক্টোবর ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্ত থেকে ২৭৯ ভারতীয় গরু ও মহিষ আটক

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে ২৩৭টি ভারতীয় গরু এবং ৪২টি মহিষ আটক করা হয়েছে। এটি ৪৮ বিজিবির ইতিহাসে সীমান্তে সবচেয়ে বড় গবাদিপশু আটকের ঘটনা বলে জানা গেছে। আটক গরু ও মহিষের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতভর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা ও সুনামগঞ্জের লাফার্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোয়াইনঘাট সীমান্তে অভিযানে নেতৃত্ব দেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উপঅধিনায়ক মেজর নুরুল হুদা এবং গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ৪৮ বিজিবির উপঅধিনায়ক মেজর নুরুল হুদার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টিম সিলেট গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি গ্রাম থেকে ২৩৭টি ভারতীয় ছোট-বড় আকারের গরু আটক করে। অন্যদিকে ৪৮ বিজিবির অধীনস্থ সুনামগঞ্জের লাফার্জ সীমান্তে থেকে ৪২টি ভারতীয় মহিষ আটক করা হয়।

আটক ভারতীয় ২৩৭টি গরু যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা এবং মহিষের মূল্য ১ কোটি টাকা। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি গ্রামে ভারতীয় গরু রাখা হতো এমন খবর পেয়ে বিজিবি রাতভর অভিযান পরিচালনা করে ভারতীয় ২৩৭টি গরু আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে আসা ভারতীয় গরু আটক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গোয়াইনঘাটে চোরাচালানবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  খালিদুজ্জামানের ডিগ্রি বিতর্ক : বিএমডিসি নিয়ে মুখ খুললেন ডা. মৃণাল

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক কালবেলাকে বলেন, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। রাতভর সিলেটের গোয়াইনঘাটের ইটাচকি থেকে ২৩৭টি গরু ও সুনামগঞ্জের লাফার্জ থেকে ৪২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। গরু ও মহিষের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।

তিনি আরও বলেন, আটক গরু ও মহিষের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। গরু এবং মহিষগুলো কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

রংপুরে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক, দুই দিনের কারাদণ্ড

ঠাকুরগায়ের সেই জামায়াতে আমিরের হার্ট অ্যাটা ক সিসিইউতে ভর্তি

ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের জামায়াতের নিন্দা

সরকার প্রধান থেকে আলোচিত ও হেভিওয়েট : কে কোন কেন্দ্রে ভোট দেবেন?

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে নিহত ১

কুমিল্লায় টাকা বিতরণকালে ধরা পড়ল বিএনপির ২ নেতা

ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির মধ্যে উত্তেজনা

১০

গাইবান্ধায় চাকা পাংচার হয়ে পুকুরে পড়লো নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি

১১

কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

১২

বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতা আটক

১৩

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

১৪

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা ‘সাজানো নাটক’: এহসানুল মাহবুব

১৫

সিরাজগঞ্জে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেলেন জামায়াত নেতা

১৬

তিন বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

১৭

পুলিশকে সততার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৮

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ।

১৯

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগেঃ মঞ্জুরুল আহসান মুন্সীকে স শরীরে হাজির হওয়ার নির্দেশ

২০