অনলাইন ডেস্ক
৯ অক্টোবর ২০২৫, ৫:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার বিশ্ববাজারে রুপার দামও নতুন উচ্চতায়

স্বর্ণের পর এবার বিশ্ববাজারে রুপার দামও নতুন উচ্চতায় পৌঁছেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগকারীদের আগ্রহ এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমার প্রত্যাশায় রুপার দাম ইতিহাসে সর্বোচ্চে উঠেছে।

রয়টার্স জানিয়েছে, বুধবার (৮ অক্টোবর) প্রতি আউন্স স্পট রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৫৭ ডলার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। চলতি বছরে রুপার দাম প্রায় ৭০ শতাংশ বেড়েছে, যা ২০১০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক প্রবৃদ্ধি।

একই দিনে স্বর্ণের দামও প্রথমবারের মতো ৪ হাজার ডলার প্রতি আউন্স ছাড়ায়। তামার দামও ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ওএএনডিএ’র বিশ্লেষক জাইন ভাওদা বলেন, খুচরা বিনিয়োগকারীরা এখন রুপাকে নিরাপদ বিনিয়োগ মনে করছেন। সরবরাহ সংকট ও শিল্প খাতে চাহিদা বাড়ায় আগামী ছয় মাসে দাম ৫৫ ডলারে পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের কোমেক্স গুদামে বিপুল বিনিয়োগ হওয়ায় লন্ডনের স্পট মার্কেটে তারল্য সংকট দেখা দিয়েছে, যা দাম আরও বাড়িয়েছে। এইচএসবিসি’র বিশ্লেষক জেমস স্টিল বলেন, মার্কিন আমদানি শুল্কের আশঙ্কায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, ফলে লন্ডন ও নিউইয়র্ক বাজারের দামে পার্থক্য বেড়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খনিজ তালিকায় রুপা যুক্ত হওয়ায় নতুন করে শুল্ক আরোপের জল্পনা শুরু হয়েছে। এর প্রভাবে কোমেক্সের শেয়ারমূল্যও রেকর্ড উচ্চতায় উঠেছে।

লন্ডন বুলিয়ান মার্কেট অ্যাসোসিয়েশন (এলবিএমএ) জানিয়েছে, সেপ্টেম্বর শেষে লন্ডনের ভল্টে ২৪ হাজার ৫৮১ মেট্রিক টন রুপা ছিল, যার মূল্য প্রায় ৩৬.৫ বিলিয়ন ডলার। বর্তমানে এক আউন্স স্বর্ণ কিনতে ৮২ আউন্স রুপা লাগে—যা গত এপ্রিলে ছিল ১০৫ আউন্স।

আরও পড়ুন  বুধবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

মেটালস ফোকাসের বিশ্লেষক ম্যাথিউ পিগট বলেন, রুপা এখন শুধু শিল্প ধাতু নয়, বিনিয়োগেরও শক্ত অবস্থান তৈরি করছে। ২০২৬ সালের মধ্যে দাম ৬০ ডলার ছাড়াতে পারে।

বিশ্লেষকদের মতে, বিনিয়োগের পাশাপাশি সৌর প্যানেল, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক গাড়িতে রুপার ব্যবহার বাড়ছে, যা দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। মরগান স্ট্যানলি জানিয়েছে, রুপা-সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বেড়েছে, আর চীনের সৌর প্রকল্প বৃদ্ধিতে শিল্প খাতের চাহিদাও বাড়ছে। যদিও সৌর খাতে প্রবৃদ্ধি কিছুটা ধীর হতে পারে, তবুও বিশ্লেষকদের ধারণা—রুপার দাম নিকট ভবিষ্যতে শক্ত অবস্থানেই থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০