অনলাইন ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরায় ৪৮ বছর ধরে পাঠকদের কাছে খবরের কাগজ পৌঁছে দেওয়া বিশ্বনাথ সাহা’র চিরবিদায়

প্রতিবেদক: শাহাদাত শাহ্, জেলা প্রতিনিধি (বেলাবো)
নরসিংদী, রায়পুরা: দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে রায়পুরা উপজেলায় সংবাদপত্র পরিবেশনার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেওয়া প্রবীণ এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই। গত শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তিনি এক স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সংবাদ পরিবেশনায় এক কিংবদন্তী
বিশ্বনাথ সাহা ছিলেন রায়পুরার সংবাদপত্র জগতের এক বাতিঘর। একটানা ৪৮ বছরের এই দীর্ঘ পথচলায় তিনি রোদ-বৃষ্টি, ঝড়-শীত বা ঘন কুয়াশার মতো কোনো বাধা মানেননি। প্রতিদিনের খবর পাঠকের হাতে পৌঁছে দিতে তিনি ছিলেন সদা সচেষ্ট, নিষ্ঠাবান ও সৎ। রায়পুরার সংবাদপত্র অঙ্গনে তার এই নিরলস শ্রম ও সততা এক অনন্য দৃষ্টান্ত হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার চলে যাওয়া যেন কেবল একজন এজেন্ট নন, রায়পুরার খবরের জগতের এক অবিচ্ছেদ্য অংশকে কেড়ে নিল।
সাংবাদিক সমাজে শোক
স্থানীয় সংবাদকর্মী ও সাংবাদিক সমাজ বিশ্বনাথ সাহার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে। তারা বলেন, বিশ্বনাথ সাহা শুধু একজন পত্রিকা বিক্রেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের সংবাদ জগতের এক নিবেদিতপ্রাণ সহযোগী ও বিশ্বস্ত বন্ধু।
তার মৃত্যুতে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তারা মনে করেন, তার চলে যাওয়া রায়পুরার সংবাদপত্র অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

Facebook Comments Box
আরও পড়ুন  রেললাইনের পাত তুলে ফেলায় দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের আগে জ্বালানি তেলের দাম বাড়বে না: সড়কমন্ত্রী

কলেজছাত্রীর পথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল

ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে মামলার অনুমতি চান আদালত

আজ থেকে জ্বালানির মজুত বাড়বে, তবু চলবে রেশনিং: জ্বালানিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে রেমিট্যান্সে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

শেখ হাসিনা শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ায় দিনে-দুপুরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

রাজধানীতে কুকুর হত্যার অপরাধে ৩ জনের কারাদণ্ড

১০

জ্বালানি সংকটের কারণে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

স্পেশাল ফোর্স পাঠিয়ে ইরানের পরমাণু ভাণ্ডার জব্দ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল

১২

নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস

১৩

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো

১৪

শরীয়তপুর এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজি, যুবক আটক

১৫

‘চলেন যুদ্ধে যাই’— বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী

১৬

জ্বালানি সংকটের কারণে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত

১৭

শেখ মুজিব সমঝোতা করে পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলেন : জাসদ নেতা

১৮

শেখ হাসিনা বিদেশে বসে ক্রমাগত দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

১৯

ঝিনাইদহে বিএনপির দু’গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

২০