অনলাইন ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ৭:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ পোস্ট কমান্ডারসহ আটক ২

রাঙামাটি জেলার বগাছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, গতকাল শনিবার (১১ অক্টোবর) দুপুরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে চলাচলরত যানবাহনে সেনাবাহিনী কর্তৃক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে, সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট অভিমুখে আগত একটি মোটরসাইকেল প্রায় ১৫০ মিটার দূরে থেমে পালানোর চেষ্টা করে। সেনাবাহিনীর সদস্যরা দ্রুততার সঙ্গে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে।

এতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবি থেকে নিশ্চিত হওয়ার মাধ্যমে ইউপিডিএফ এর পোস্ট কমান্ডার কর্ম চাকমা ও তার সহযোগী লেলিন চাকমাকে আটক করা হয়। পরবর্তীতে, তল্লাশি করে তাদের কাছ থেকে ০১টি পিস্তল ও ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড অ্যামুনিশন, ০১টি ওয়াকিটকি সেট, ০২টি মোবাইল ফোন ও ০২টি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন  জামায়াত কে নিয়ে ওসির আপত্তিকর মন্তব্যে তদন্তে নেমেছে জিএমপি

পোস্টে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে সেনা অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০